শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

সিরাজগঞ্জেের শাহজাদপুরে উপজেলা বিএনপির আয়োজনে প্রয়াত বিএনপি নেতা মরহুম জাহাঙ্গীর হোসেন শামীমের স্মরণসভা ও রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর পৌরসভার মনিরামপুরস্থ দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক আরিফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সিনিঃ সহ-সভাপতি আব্দুল জব্বার,যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ,পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, বর্তমানে বিএনপির বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত চলছে।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামীলীগের পেতাত্মারা এখনও আমাদের ক্ষতিগ্রস্থ করছে এবং দলের সাথে মিশে গিয়ে স্থায়ীভাবে দলের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন , কোন খাতিরেই আওয়ামীলীগকে কাছে নেবেন না, প্রশ্রয়ও দেবেন না। বর্তমান প্রেক্ষাপট বলতে গিয়ে তিনি বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনকারীদের অবশ্যই ধন্যবাদ জানাই। তবে, সেই আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানও নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের ৫০০ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। তাছাড়া ১৭ বছরের আন্দোলন আর ত্যাগের কথা বাদই দিলাম। বাচ্চু বলেন, বিচার ও সংস্কার আমরাও চাই। কিন্তু পাশাপাশি চাই নির্বাচনী রোড ম্যাপ। কারণ; বিএনপির দেয়া ৩১ দফার মধ্যেও সবকিছুই আছে। মরহুম জাহাঙ্গীর হোসেন শামীমের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, জাহাঙ্গীর হোসেন শামীম শুধু বিএনপি নেতাই ছিলেন না। দলের প্রতি ভালবাসা এবং দলের সকল প্রয়োজনে সব ধরনের সহযোগিতার পাশাপাশি তিনি একজন দানবীর ও সমাজসেবক হিসেবেও বিশেষভাবে পরিচিত ছিলেন। এমন নেতার শুন্যতা শাহজাদপুর বিএনপিতে কোনদিন পূরণ হবার নয়। অনুষ্ঠানে দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিল।
স্মরণসভা শেষে মরহুম জাহাঙ্গীর হোসেন শামীমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


এই বিভাগের আরো খবর