শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন

দারিদ্র্যতাকে জয় করে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুন। সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের রিকশা চালক চাঁদ আলীর কন্যা। তার মা পার্শ্ববর্তী একটি কারখানায় কাজ করে, ১ ভাই ও দুই বোনের মধ্যে চাঁদনী সবার বড়।

দারিদ্র্যতাকে পড়ালেখা জন্য প্রতিবন্ধকতা না ভেবে শত কষ্টের মধ্যেও লেখাপড়া চালিয়ে গেছে সে। কাকিলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে পি‌এসসি পাস করে পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে জেএসসি ও পরে এস‌এসসি পাশ করে শাহজাদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন।

বাবা মা কাজে বাইরে থাকলে চাঁদনী সংসারের যাবতীয় কাজ করা সহ ছোট ভাই ও বোনকে দেখাশোনা ও পরিচর্যা করে থাকে। অবসরের সময় বিভিন্ন দৃষ্টিনন্দন হস্তশিল্প তৈরিতে অভ্যস্ত মেধাবী এই শিক্ষার্থী।

দারিদ্র পিতা চাঁদ আলী অভাবে সংসার পরিচালনা করায় মেয়েকে পড়ালেখার প্রতি উৎসাহ দিতে পারেননি। তবে বিদ্যালয়ের শিক্ষকরা চাদনীকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। চাঁদনীর এই সফলতায় যেমন খুশি তার পরিবার তেমনি খুশি প্রতিবেশীরাও।

চাঁদনীর পিতা চাঁদ আলী জানান, রিকশা চালিয়ে সংসার পরিচালনা করতেই হিমসিম অবস্থা আমার এর মধ্যে মেয়ের পড়ালেখার খরচ চালাতে কষ্ট হতো। আমরা কখনো স্বপ্নেও দেখিনি আমার মেয়ে ডাক্তার হবে। মেয়ের মেডিকেলে চান্স পাওয়ার খবরে আমরা অনেক আনন্দিত। তবে এখন মেয়ের ভর্তি ও মেডিকেলে পড়ালেখার খরচ নিয়ে আমরা চিন্তিত। আমাদের পক্ষে তার পড়ালেখার খরচ যোগার করা সম্ভব না।

এই বিষয়ে ফরিদপুর মেডিকেলে সুযোগ পাওয়া চাঁদনী খাতুন জানায়, ছোটবেলায় পড়ালেখার প্রতি তেমন আগ্রহ ছিলনা। ৪র্থ শ্রেণী থেকে আগ্রহ সহকারে পড়ালেখা শুরু করি। পিএসসিতে বৃত্তি পাই, পরে পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণীতেও বৃত্তি অর্জন করি। সেখানে শিক্ষকরা আমার পড়ালেখায় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এস‌এসসিতে জিপিএ ৫ সহ উত্তীর্ণ হয়ে শাহজাদপুর সরকারি কলেজে ভর্তি হ‌ই।

তিনি আরো বলেন, আমরা দরিদ্র তাই বুঝি গরিব মানুষ অসুস্থ হলে ভালো চিকিৎসা পাওয়া কঠিন। তাই চিকিৎসক হয়ে অসহায় দরিদ্র মানুষকে সেবা করতে চাই। তবে বর্তমানে মেডিকেলের পড়ালেখার খরচ জোগাড় করাটাই বড় সমস্যা।


এই বিভাগের আরো খবর