রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

সালথায় পাঁচ মিনিটের ঝড়ে ৭টি বসতঘর বিধ্বস্ত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় টানা বৃষ্টির মধ্যে হঠাৎ মাত্র পাঁচ মিনিটের আকস্মিক ঝড়ে কৃষক ও দিনমুজুরদের ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। গতকাল বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম জানান, টানা বৃষ্টির মধ্যে বুধবার রাত ৯টার দিকে হঠাৎ দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝড়ে আঘাত হানে। প্রচন্ড বেগে মাত্র পাঁচ মিনিটের ঝড়ের আঘাতে গ্রামের সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খানের ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। কারো বসতঘরের টিনের চাল উড়ে গেছে, আবার কারো ঘর মাটির সাথে মিশে গেছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক ও দিনমুজুর। বসতঘর ছাড়া গ্রামের অসংখ্য গাছপালা ভেঙে উঠে গেছে। এতে ওইসব কৃষক ও দিনমুজুরদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা কেউ কেউ খোলা আকাশের নীচেও বসবাস করছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। আমি নিজেও যাবো খোঁজখবর নিতে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, আমরা আগে ঘটনাস্থল পরিদর্শন করতে যাবো। তারপর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হবে।


এই বিভাগের আরো খবর