শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

সালথায় পাট কাটা ও আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত চাষিরা: ন্যায্যমুল্যে না পেয়ে হতাশ কৃষকেরা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

সোনালী আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। এবছর ফরিদপুরের সালথায় ১৪ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়। বর্তমানে চলছে পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানোর কাজ। সারাদিন ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা। তবে পাটের ন্যায্যমুল্যে না পেয়ে হতাশ পাটচাষিরা।

উপজেলার বিভিন্ন গ্রামে দেখা যায়, সকাল থেকেই কৃষকেরা তাদের সোনালী ফসল পাট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কাছি হাতে পাট কাটছেন, আবার কেউ কেউ পানিতে পাটের আঁশ ছাড়াচ্ছেন। অনেকেই রোদে-বাতাসে পাট শুকানো কাজ করছেন। আর একাজে পিছিয়ে নেই কৃষানীরা। তারাও রাস্তায় বা বাড়ির সামনে বসে পাট ছাড়ানো ও পাট শুকানো কাজ করছেন। সব মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত তারা ব্যস্ত সময় পার করছেন তাদের স্বপ্নের সোনালী ফসল পাট নিয়ে। এই পাট যখন বাজারে বিক্রি করতে যায় তখন তাদের মূখে হাসি থাকে না, পাটের দাম কম পাওয়ায়। খরচের তুলনায় বাজারে পাটের দাম কম।

উপজেলার পাটচাষি আব্দুল আওয়াল ও মগবুল হোসেন জানান, সকাল থেকে পাট নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে চাষিদের। পানির অভাব থাকায় পাটের কালার ভালো হচ্ছে না এবার। এছাড়া শ্রমিকের দাম অনেক বেশি। এক হাজার টাকার নিচে পাওয়া মুশকিল। পাটে খরচ অনেক বেশি। ফলনও একটু কম। পাটের ন্যায্যমুল্যে না পেলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে।

উপজেলার কৃষি উদ্যেক্তা মুক্তার হোসেন বলেন, এবছর আমার পাট অনেক সুন্দর আছে। তবে পানি না থাকায় পাট কেটে নদীতে নিতে বাড়তি খরচ হচ্ছে। এমনিতেই এবছর শ্রমিক দাম ডাবল। সব কিছু মিলিয়ে পাটচাষে খরচ বেড়েছে। বর্তমান বাজারে ভালো মানের পাটের দাম প্রতিমণ ৪হাজার টাকা। যদি প্রতিমণ পাট বাজারে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা বিক্রি হয় তাহলে চাষিরা বেঁচে থাকবে। তানা হলে লোকসান গুনতে হবে বর্গাচাষিদের।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, সালথা উপজেলায় এ বছর ১৪ হাজার হেক্টর জমিতে পাটের চাষাবাদ হয়েছে। আগাম বৃষ্টির কারণে কৃষকদের দ্রুত পাট কর্তন করতে হয়েছে। বিলে পর্যাপ্ত পানি না থাকায় কৃষকদের দুরবর্তী স্থানে নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। একারণে পাট উৎপাদণ খরচ আগের তুলনায় বেড়ে গেছে। কৃষক যেন পাটের সঠিক দাম পায় এ বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর