সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড

সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে যত সার কারখানা আছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ছাড়া অন্যকোনো সার কারখানা আমরা সারাবছর চালাতে পারিনা, এবং বিভিন্ন সময় গ্যাসের জন্য সমস্যার সৃষ্টি হয়। আর গ্যাসের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হলো বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় হলো শিল্প কল-কারখানা এবং তৃতীয় হলো সার কারখানা।

এসময় তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সম্পর্কে বলেন, সিইউএফএলের বয়স প্রায় ৪০ হয়ে গেছে, এবং কারখানার যে স্থাপিত উৎপাদন ক্ষমতা ছিলো, তারচেয়ে উৎপাদন অনেক কমে গেছে। কারখানাটিতে গ্যাস বেশি নেয় তার বিনিময়ে উৎপাদন কম হয়। এজন্য এই সার কারখানায় সার্বক্ষনিক গ্যাস দেয়ার একটি সিদ্ধান্ত হয়েছে আমাদের। এটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে তারজন্য কি কি পরিবর্তন আনতে হবে সেবিষয়ে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে আমরা এখানে প্রাথমিক পরিদর্শনে এসেছি।

সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পরিদর্শনে মন্ত্রী কাফকো, সিইউএফএল এবং ডিএপি সার কারখানা ঘুরে দেখেন এবং প্রতিটি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে স্বতন্ত্রভাবে মতবিনিময় করেন।

এসময় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ কর্পোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান, নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানা উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে দুপুর ১টা ১০মিনিটে মন্ত্রী চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।


এই বিভাগের আরো খবর