শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন: হাফেজ মাও. আব্দুর রাজ্জাক আহ্বায়ক ও হাফেজ মাও. নূরনবী হোসাইনী সদস্য সচিব

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (১৪ মে) নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।

১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুল রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নূরনবী হোসাইনী ও মাওলানা মোঃ জহুরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে মোট ১৫ জনকে যুগ্ম-আহ্বায়ক এবং ১নং সদস্য সাংবাদিক শেখ মোঃ এনামুল হকসহ ৮৩ জনকে সদস্য রাখা হয়েছে।

কমিটিতে ১৫ জন যুগ্ম-আহ্বায়ক হলেন- মোঃ লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টি এম শরফউদ্দিন জামিল,
হাফেজ ক্বারী মোঃ আব্দুল ওয়াজেদ, হাফেজ মাওলানা জুবায়ের হোসেন জুয়েল, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, হাফেজ মাওলানা মোঃ স্বপন ওয়ারেসী, মাওলানা মোঃ ফরহাদ আলম, মাওলানা মোঃ মোত্তাকিন বিল্লাল রোকনি, মাওলানা কাজী মোঃ ইয়াহিয়া, মোঃ ইউসুফ আলী মেম্বার, টি এম শাকিব উল ইসলাম, মাওলানা মোঃ আব্দুস ছালাম, মাওলানা মোঃ হযরত আলী, মৌলভী মোঃ জহুরুল ইসলাম, মাওলানা মোঃ নাসির উদ্দিন।

এর আগে রোববার (১১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাও. মোহাঃ ইনামুল হক মাজেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য মাও. মো. তাজউদ্দীন খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য সাংবাদিক শেখ মো. এনামুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম সদস্য হাফেজ মাও. মো. আব্দুর রাজ্জাক। সংগঠন পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনামূলক ও পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে নবগঠিত আহ্বায়ক কমিটির বিষয়ে বক্তারা বক্তব্য দেন।

এদিকে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর