শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে কাঁচাবাজারে ক্রেতাদের স্বস্তি

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের কাঁচাবাজার গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিভিন্ন সড়কে ভিড়ের কারণে চলাচল দায় হয়ে পড়েছে। দোকানে দীর্ঘ সময় অপেক্ষা করে প্রয়োজনীয় মালামাল কিনতে হচ্ছে ক্রেতাদের। রোজার শুরুতেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে। শনিবার সকালে শহরের বড় কাঁচাবাজার, কালিবাড়ি বাজার, পৌর কাঁচাবাজার, মাছিমপুর বৌ বাজার, স্টেশন বাজার, বাহিরগোলা বাজারে মরিচ ১২০ টাকা, আলু ১৪ টাকা, বেগুন ৪০ টাকা, শিম ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পেঁয়াজ ৩০-৩৫ টাকা, লেবু ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও ইফতার সামগ্রীর মধ্যে মুড়ির দাম ৭০ থেকে ৮০ টাকা, ছোলা ৮০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিরাজগঞ্জ শহরে কাঁচা বাজারে বাজার করতে আসা হামিদুল ইসলাম, জোসনা বেগম জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ইফতার সামগ্রীসহ কাঁচা বাজারের প্রতিটি জিনিসের মূল্য রোজার শুরুতে ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও ১ সপ্তাহের ব্যাবধানে অনেকটাই মূল্য কমেছে। শহরের ভ্রাম্যমাণ বিক্রেতা শাহীন আলম বলেন, আমরা বিভিন্ন স্থান থেকে কাঁচামাল ক্রয় করে বিক্রি করে থাকি। প্রতিটা দ্রব্যের মূল্য বর্তমানে অনেকটাই কম। প্রতিটি বাজারে দ্রব্য মূল্য কমায় ক্রেতাদের স্বস্তি ফিরে আসলেও উৎপাদন কারিদের উঠেছে মাথায় হাত। আলু ও বেগুন উৎপাদনকারি মোতালেব হোসেন জানান, চলমান কাঁচা বাজারে সবজি বিক্রি করে উৎপাদন খরচ, পরিবহণ খরচ পূরণ করা বর্তমানে দায় হয়ে পড়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ সহকারী পরিচালক মো: সোহেল সেখ বলেন, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে নিয়মিত বাজার মনিটরিং করছে। ফলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটাই কমেছে। বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম সাধারণ মানুষে নাগালের মধ্যে রয়েছে। এই অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।


এই বিভাগের আরো খবর