বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

অর্থনৈতিক মুক্তির প্রথম সোপান ছিল বঙ্গবন্ধুর ‘সবুজ বিপ্লব’: এলজিআরডি প্রতিমন্ত্রী

রিয়াজুর রহমান রিয়াজ
বুধবার, ২৯ মে, ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ (দারা) বলেছেন, অর্থনৈতিক মুক্তির প্রথম সোপান ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর ‘সবুজ বিপ্লব’। এর মাধ্যমে স্বাধীন বাংলাদেশের পল্লি জনপদের প্রত্যেক পরতে-পরতে নব আশার সঞ্চার করেছিলেন জাতির পিতা। তাই বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ‘সবুজ বিপ্লবের’ কোনো বিকল্প নেই। আর এর জন্য প্রান্তিক পর্যায় থেকেই সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।

আজ সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সদর দপ্তরে (পল্লী ভবন) আয়োজিত দুই দিনব্যাপী উপপরিচালক সম্মেলন-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের ৬৩ জেলা থেকে আগত মোট ১১০জন উপপরিচালকের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা বিদেশে চাল রপ্তানি করি। আমাদের এখন আর খাদ্য আমদানির তেমন একটা প্রয়োজন হয় না। আমাদের এই মাটি অপার সম্ভাবনাময় মাটি, বিশ্বের অন্যতম উর্বর মাটি। এখানে সব ধরণের ফসল ফলানো অত্যন্ত সহজ। শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষিই আমাদের মূল জীবিকা । তাই নতুন-নতুন উদ্ভাবনের মাধ্যমে কৃষিতে আধুনিকায়ন করে দেশের আপামর মানুষের ভাগ্য বদলের দ্বারা এগিয়ে যাওয়ার এখনই সময়।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও যোগ করেন, উন্নয়নের ধারাবাহিকতায় ভিশনারি লিডার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোলমডেল। আমাদের নারীরাও দেশের দারিদ্র্য বিমোচন ও জিডিপি প্রবৃদ্ধিতে এখন অবদান রাখছে। পুরুষের পাশাপাশি নারীদের আরও বেশি কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। এ সময় উপপরিচালকবৃন্দ বিভিন্ন অর্জন, দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে মন্ত্রী বরাবর তুলে ধরেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘একটি মানুষ একটি খামার’ করতে পারলে যে কোনো পরিবারের দুঃখ ঘুচবে। পাশাপাশি অন্যদের উপকার হবে ও আয় বাড়বে। তিনি বলেন, সরকারি বেহাত হওয়া জমি বা গুদাম পুনরুদ্ধার করে ‘মার্কেট লিংকেজ’ করে গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি করা হবে। এর জন্য যা যা দরকার তার সরকার সেগুলো করতে বদ্ধপরিকর। তবে নিজেদের চেষ্টায় এসএমই শিল্প, কারুপল্লীর মতো প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জাগিয়ে তুলতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী ওয়াদুদ বিআরডিবি প্রাঙ্গণে পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারপর তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। পরে তিনি বিআরডিবি বার্ষিক প্রতিবেদন ২০২২-২৩ এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং সভাপতি হিসেবে বিক্তব্য দেন বিআরডিবি মহাপরিচালক (গ্রেড-১) আঃ গাফফার খান।


এই বিভাগের আরো খবর