বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আইএলও কনভেনশন-১৩৮ অনুযায়ী শিশুশ্রম বন্ধে বদ্ধপরিকর সরকার : শ্রম ও কর্মসংস্থান সচিব

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন

“আইএলও কনভেনশন-১৩৮ ‘‘ অনুযায়ী শিশুশ্রম বন্ধে বদ্ধপরিকর সরকার। পাশাপাশি শ্রমিকদের চিকিৎসা, শিক্ষা ও মাতৃত্বকালীন ছুটির সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করছি। গাজীপুরে শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা চলছে। বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এএইচএম সফিকুজ্জামান।

আজ বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে *”Developing Nationally-defined Social Protection Plan for Working age Persons in Bangladesh” শীর্ষক এ ত্রিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও এডিবি-এর আয়োজনে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এএইচএম সফিকুজ্জামান।

সংলাপে বক্তব্য রাখতে গিয়ে শ্রম সচিব বলেন, “আইএলও কনভেনশন-১৩৮ ‘‘ অনুযায়ী শিশুশ্রম বন্ধে সরকার বদ্ধপরিকর। পাশাপাশি শ্রমিকদের চিকিৎসা, শিক্ষা ও মাতৃত্বকালীন ছুটির সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করছি। গাজীপুরে শ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা চলছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর কনভেনশন/ রেটিফিকেশন ১৮৭ ও ১৫৫ জন্য অনুস্বাক্ষরের বিষয়ে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সকল সদস্য একমত পোষণ করেন।

কনভেনশন ১৯০ অনুস্বাক্ষরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও অতিরিক্ত সচিব (শ্রম) এর নেতৃত্বে গঠিত কমিটি কর্তৃক শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। উক্ত প্রতিবেদনের আলোকে শ্রম আইন সংশোধনসহ বাস্তবায়ন কার্যক্রম পর্যায়ক্রমে গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, চা বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরি, বসবাসের উন্নত পরিবেশ, নারী শ্রমিকদের জন্য স্যানিটেশন সুবিধা ও পানির ব্যবস্থা, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা এবং শিশুদের প্রাথমিক ও কারিগরি শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। এছাড়াও EIS , sickness, maternity , Injury সহ সোস্যাল ইন্সুরেন্স কন্ট্রিবিউটরি ফান্ডসহ সুনির্দিষ্ট প্ল্যানসহ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

শ্রম সচিব শ্রম কল্যাণ কেন্দ্রের বিভিন্ন সেবার কথাও তুলে ধরেন। এসব কেন্দ্রে শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, আইনি পরামর্শ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা রাখা হবে। এছাড়া কর্মক্ষেত্রে আহত শ্রমিকদের পুনর্বাসনের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক , শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএমইএ সভাপতি, বিজিএমইএ প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি এবং আইএলও-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরো খবর