শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

​বাংলাদেশের পাপেট শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন বরেণ্য শিল্পী সায়মা করিম। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’-এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে দীর্ঘ দুই দশক ধরে কাজ করার পর, এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাপেট শিল্পের বৈশ্বিক মঞ্চে দ্যুতি ছড়াচ্ছেন তিনি। ২০০৪ সালে সিসিমপুরের মাধ্যমে পেশাগত যাত্রা শুরু করেন সায়মা করিম। টানা ২১ বছর ধরে সিসিমপুরের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘টুকটুকি’-কে নিজের অভিনয় ও শৈল্পিক দক্ষতায় প্রাণ দিয়ে আসছেন তিনি। দেশের পাপেট অঙ্গনে অত্যন্ত পরিচিত এই মুখ শুধু সিসিমপুরেই সীমাবদ্ধ থাকেননি; ‘দূরন্ত টিভি’-তে নিজস্ব পাপেট টিমের মাধ্যমেও অসংখ্য দর্শকপ্রিয় শো নির্মাণ ও পরিবেশন করেছেন। সায়মা করিমের শৈল্পিক যাত্রা এখন আর কেবল দেশের সীমানায় সীমাবদ্ধ নেই। বর্তমানে তিনি নিউ ইয়র্কের প্রখ্যাত ‘চেকোস্লোভাক-আমেরিকান ম্যারিওনেট থিয়েটার’ (Czechoslovak-American Marionette Theater) এবং ‘ওল্ড স্টোন হাউস ব্রুকলিন’-এর সাথে গুরুত্বপূর্ণ পাপেট প্রজেক্টে যুক্ত হয়ে কাজ করছেন। আন্তর্জাতিক পাপেট অঙ্গনে তাঁর এই দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সংগঠন ‘পাপেট্রি গিল্ড অব গ্রেটার নিউ ইয়র্ক’ (PGOGNY)-এর সদস্যপদ লাভ করেছেন। সম্প্রতি নিউ ইয়র্কের মঞ্চে সায়মা করিম বেশ কিছু সফল প্রদর্শনীতে অংশ নিয়েছেন। গত ২০ ও ২১ ডিসেম্বর ব্রুকলিনের ওল্ড স্টোন হাউসে চার্লস ডিকেন্সের বিখ্যাত কাহিনী অবলম্বনে ‘এ ক্রিসমাস ক্যারোল’ প্রদর্শিত হয়। টেরিসা লেনিহানের চিত্রনাট্য ও নির্দেশনায় এতে সায়মা করিমের কাজ প্রশংসিত হয়েছে। ​এছাড়া ২৬ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নিউ ইয়র্কের বিখ্যাত ‘থিয়েটার ফর দ্য নিউ সিটি’-তে চেকোস্লোভাক আমেরিকান ম্যারিওনেট থিয়েটারের প্রযোজনায় “এ ক্রিসমাস ক্যারোল, ওয়ে হানুকা, মেরি কোয়াবঞ্জা, হ্যাপি রামাদান” শিরোনামে ১২টি শো অনুষ্ঠিত হয়। ভিট হোযে-র স্ক্রিপ্ট ও নির্দেশনায় এই আন্তর্জাতিক আয়োজনে সায়মা করিমের অংশগ্রহণ বাংলাদেশের পাপেট শিল্পের জন্য এক বড় মাইলফলক। সায়মা করিম বিশ্বাস করেন, পাপেট কেবল শিশুদের বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তাদের সাথে মানবিক ও মনস্তাত্ত্বিক সংযোগ স্থাপনের এক শক্তিশালী ভাষা। বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি তিনি দেশের নতুন প্রজন্মের পাপেট শিল্পীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে চলেছেন।


এই বিভাগের আরো খবর