সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ঈদের বন্ধে ব্যাংক সেবা নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন

কাজী মামুনুর রহমান (মাহিম)
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১১:২১ অপরাহ্ন

আসন্ন ঈদে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক। এ সময়ে শাখা বন্ধ থাকলেও এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অব সেল (পস), কিউআর কোড ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো ক্ষেত্রে কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে বলা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

ঈদের আগে ব্যাংকে শেষ নিয়মিত লেনদেন হবে আগামী মঙ্গলবার। এরপর টানা পাঁচ দিন সরকারি ছুটি। অবশ্য ঈদের আগে বুধ, বৃহস্পতি ও শুক্রবার তৈরি পোশাকসংশ্লিষ্ট সব শাখা নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে এটিএম বুথ রয়েছে ১৩ হাজার ৫২৪টি। পস রয়েছে ১ লাখ ৩ হাজার ১৯৯টি। ১ হাজার ২০টি সিডিএম ও ২ হাজার ৭৩৯টি রয়েছে সিআরএম। ১৩টি এমএফএস প্রতিষ্ঠানের সারাদেশে প্রায় ১৬ লাখ এজেন্ট রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এখন এক ব্যাংকের গ্রাহক আরেক ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা, পস থেকে লেনদেন করতে পারেন। ঢাকা শহরে একই ব্যাংকের একাধিক এটিএম বুথ থাকলেও অনেক থানায় সব মিলিয়ে হয়তো একটি বা দুটি ব্যাংকের বুথ রয়েছে। ঈদের সময় ঢাকার বাইরে এসব বুথ থেকে টাকা তোলার চাপ বাড়ে। কোনো কারণে বুথে টাকা না থাকলে অনেকে সমস্যায় পড়েন।
সার্কুলারে বলা হয়েছে, ঈদের বন্ধে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার পাশাপাশি নিজ গ্রাহক ও অন্য ব্যাংকের গ্রাহকের জন্য একক লেনদেনে টাকা উত্তোলনের সীমা একই রাখতে হবে। এটিএম বুথে পাহারাদারের সার্বক্ষণিক সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাকে বুথ পরিদর্শন করতে হবে। পয়েন্ট অব সেলস এবং কিউআর কোডভিত্তিক লেনদেন সার্বক্ষণিক নিশ্চিত করার পাশাপাশি জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে হবে। এমএফএস সেবায় নিরবচ্ছিন্ন লেনদেন ও এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
ঈদের বন্ধের মধ্যে এসব সেবার আওতাধীন সব ধরনের পদ্ধতির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ঝুঁকি মোকাবিলার যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। যে কোনো লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ইলেকট্রনিক লেনদেনে গ্রাহকদের সতর্ক করতে গণমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণার ব্যবস্থা করতে বলা হয়েছে। কোনো অবস্থায় গ্রাহক যেন হয়রানিতে না পড়েন, সে জন্য বন্ধের মধ্যেও সার্বক্ষণিক হেল্প লাইন চালু রাখতে হবে।


এই বিভাগের আরো খবর