শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার ডিইএব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা

ঈদে বৈশাখী টেলিভিশনে ২৭ নাটক

অনলাইন ডেস্ক :
বুধবার, ৪ জুন, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক,৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, ঈদ ম্যাগাজিন এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন।

বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন চম্পা বনিক, কানিজ খাদিজা তিন্নি , হৈমন্তী রক্ষিত, মারোফা জান্নাত তৃষা, কানিজ খন্দকার মিতু, রিফাত চৌধুরী লিজা ও নুজহাত পুস্পিতা।

ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’।

লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী মনির খান, সালমা, নাসির, অনুপমা মুক্তি, কর্ণিয়া, কামরুজ্জামান রাব্বী, ইসরাত জাহান জুঁই, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার, খায়রুল ওয়াসী ও লিটা সরকার। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তাসনুভা মোহনা, তাবাসসুম প্রিয়াংকা, তমা রসিদ ও আসিন জাহান।

নিকোলাস হীরার প্রযোজনায় এবং আসিন জাহানের উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১.০০ টায় প্রচার হবে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

ঈদের দিন দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়ে অনুষ্ঠান কমেডি শো: ‘ফানি মোমেন্ট’।

দুপুর ১.৩০ মিনিটে রয়েছে বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নাটকের গান’। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

এইচ এম বরকতউল্লাহ;র উপস্থাপনা ও পরিচালনায় ইদের ৭ দিন বিকাল ৫.১৫ মিনিটে প্রচার হবে ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ আনন্দ।

ঈদের ৭দিন দুপুর ২.৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা।

৬টি সিনেমাই পরিচালনা করেছেন এফ আই মানিক। সিনেমাগুলো হলো- দাদীমা, পিতা মাতার আমানত, পিতার আসন, সৌভাগ্য, যদি বউ সাজগো ও দুই বধূ এক স্বামী। অপর ছবি কমল সরকারের পরিচালনায় পাগলামি।

২৬টি নাটকের মধ্যে ১৬টি একক, ৭ পর্বের ৪টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। ঈদের আগের দিন রাত ১০ টায় প্রচার হবে নাজমুল রনির রচনা ও পরিচালনা ‘ঘরের শত্র“ ঘর জামাই’।

এতে অভিনয় করেছেন- জাহের আলভী, শ্রেওশী শ্রেহা, আবদুল্লাহ রানা, অর্পিতা, তানজিন জাহান স্বপ্না প্রমুখ। ঈদের দিন সকাল ১০.০০টায় প্রচার হবে লিটু সোলায়মানের চিত্রনাট্য ও পরিচালনায় শিশুদের জন্য নির্মিত পাপেট নাটক: গল্পের দেশে; রংধনু পর্ব।

অন্য একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১০ মিনিটে এবং ৯.৫৫ মিনিটে। নাটকগুলো হলো- মহিন খানের পরিচালনায় ‘ঘর ছাড়া’, পথিক সাধনের পরিচালনায় ‘কাস্টিং আউচ’, অঞ্জন করিমের পরিচালনায় ‘চাপাবাজ ফ্যামিলি’, হামেদ হাসান নোমানের পরিচালনায় ‘আমার ভাঙ্গা গাড়িতে’, নাজমূল রনির পরিচালনায় ‘দশ মা’র এক পুত’, শাহ নেওয়াজ রিপনের পরিচালনায় ‘জুয়াড়ী’, জুবায়ের বিন বকর-এর পরিচালনায় ‘অল্প সল্প প্রেমের গল্প’, জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘কেনা জামাই’, নাজমূল রনির পরিচালনায় ‘বিয়ে করে প্যারায় আছি’, এল আর সোহেলের পরিচালনায় ‘পাষাণী’, চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’, ফাহিম হাসান মনিরের পরিচালনায় ‘না বলা কথা’, সোহেল রানা ইমনের পরিচালনায় ‘এই শহরে মেঘেরা একা’, তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় ‘বউ হতে চাই’।

ঈদের ৪টি ৭পর্বের ধারাবাহিকের মধ্যে সন্ধ্যা ৫.৫০ মিনিটে প্রচার হবে সজীব মাহমুদের পরিচালনায় ‘ঘরজামাইদের বাড়ি’, আদিত্য জনির পরিচালনায় সন্ধ্যা ৬.২০ মিনিটে ‘জোকার জলিল’, আল হাজেনের পরিচালনায় রাত ৭.৩০ মিনিটে ‘জার্নি টু লন্ডন’, ফরিদুল হাসানের পরিচালনায় রাত ৯.২০ মিনিটে ‘উভয় সংকট’।

ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১.৪০ মিনিট প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো- ‘বিউটি এখন নায়িকা’, ‘বিবাহ অভিযান’, ‘ব্ল্যাক মানি’, ‘বাপকা বেটা’, ‘ক্ষমা করে দিও’, ‘ট্রাক ড্রাইভার’ ও ‘সোনাভান’। নাটক ৭টি পরিচালনা করেছেন, আশরাফী মিঠু, হাসান জাহাঙ্গীর, এস আই সোহেল, হানিফ খান, রুহুল আমিন শিশির ও জামাল মল্লিক।

ঈদের এসব নাটকে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, মোশারফ করিম, জাহিদ হাসান, রাশেদ সীমান্ত, হাসান জাহাঙ্গীর, ওমর সানী, ইরফান সাজ্জাদ, মীর সাব্বির, নিলয় আলমগীর, অহনা, নাজিয়া হক অর্ষা, জান্নাতুল সুমাইয়া হিমি, খায়রুল বাসার, আশনা হাবিব ভাবনা, ডা. এজাজ, ফাহানা মিলি, ফারজানা ছবি, আইনুন পুতুল,রিয়া ঘোষ, নাদের চৌধুরী, আবু হুরায়রা তানভীর, জেবা জান্নাত, রোবেনা রেজা জুঁই, মনিরা মিঠু, শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি, সাফা কবির, আবদুল্লাহ রানা, জাহের আলভী, তিথি, পার্থ শেখ, তাসনুভা তিশা, এলেন শুভ্র, সারিকা, সুস্মিতা সিনহা, মারিয়া শান্ত, প্রান্ত দস্তগির, মোহাম্মদ আশরাফুল, রুকাইয়া জাহান চমক, কাবিলা, ডন, অমিত হাসান, আরফান আহমেদসহ আরো অনেকে।

ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা।

সবশেষে বৈশাখী টিভির শুভানুধায়ী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরসহ অগনিত দর্শক ও আপনাদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর