বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে আজ গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এই ম্যাচে জয় পেলেই দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করবে বাংলাদেশ। চলতি বছরের অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে হলে টাইগ্রেসদের সামনে এটাই শেষ ধাপ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে। নারী ক্রিকেটে আরও একটি বড় মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করার সুযোগ পাচ্ছেন নিগার সুলতানারা। এখন দেখার পালা—উইন্ডিজের বিপক্ষে মাঠের পারফরম্যান্সে কতটা ছাপ রাখতে পারেন তারা।

চলমান আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। তাতে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল তাদের। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা, ফারজানাদের। রান রেট খুব ভালো থাকায় এমনকি ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচ কম ব্যবধানে হারলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে পারে বাংলাদেশের। এমন সমীকরণ নিয়েই এই ম্যাচে নামবে টাইগ্রেসরা।

বাংলাদেশ একাদশ: সুবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, স্বর্না আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর