সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে

এএফসিতে খেলবেন মোরসালিন ও আল আমিন

অনলাইন ডেস্ক :
সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবলে দুটি প্রতিযোগিতা আছে। ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ আছে জাতীয় দলের। অনূর্ধ্ব-২৩ এবং জাতীয় দলের খেলা একই সময়ে হওয়ায় জাতীয় দলের ফুটবলাররা কে কোন ম্যাচে খেলবেন, তা নিয়ে চলছে আলোচনা।

তবে বাফুফের একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, জাতীয় দলের তারকা মিডফিল্ডার শেখ মোরসালিন, ফরোয়ার্ড আল আমিন হোসেনকে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের দলে রাখা হয়েছে। তাদের সঙ্গে গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণও খেলবেন এ প্রতিযোগিতায়।

বর্তমানে ১৯ ফুটবলার নিয়ে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গত জুনে ট্রায়ালে ভালো করা আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ আছেন এ দলে। ২৯ সদস্যের স্কোয়াডে দেখা যাবে আরেক প্রবাসীকে। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার তানিল সালিক, যিনি ট্রায়াল দেননি। কিছুদিনের মধ্যেই অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে তানিল যোগ দিবেন বলে গতকাল সমকালকে জানিয়েছে বাফুফের ওই সূত্র।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের পর বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীর ফুটবলারদের মধ্য থেকে ১০ ফুটবলার যোগ দিবেন অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে। বাফুফে এএফসি এশিয়ান কাপকে গুরুত্ব দিচ্ছে। যে কারণে শেখ মোরসালিন, আল আমিনদের সঙ্গে বেশ কয়েকজন বড় মাপের ফুটবলারকে ২৯ সদস্যের স্কোয়াডে রাখছে। গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ, ডিফেন্ডার সাব্বির হোসেন, রিমন হোসেন, জাহিদ হোসেন, মিডফিল্ডার মাহবুবুর রহমান জনি, মোহসিন আহমেদ, ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে দেখা যাবে ক্যাম্পে। তাদের সঙ্গে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম, ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে নিয়ে বলা যায় শক্তিশালী একটা দল গঠন করবেন কোচ সাইফুল বারী টিটু।

সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচের জন্য ১৩ আগস্ট বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। ছুটি কাটিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ফেরার কথা ১১ আগস্ট।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর