মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

ওমরাহ যাত্রীদের মেনিনজাইটিস টিকা নিতে করণীয় জানালো স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক :
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : সৌদি ভ্রমণে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে মধ্যপ্রাচ্যের দেশটি। এজন্য ওমরাহ বা পবিত্র হজ পালনে কিংবা ভিজিট ভিসায় সৌদি আরবগামী যাত্রীদের বিমানবন্দরে এই টিকার সনদ দেখাতে হবে এবং ভ্রমণকালে তা সঙ্গে রাখতে হবে। রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ থেকে সৌদি গমনেচ্ছুদের জন্য মেনিনজাইটিস টিকা নিতে করণীয়ের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে প্রতিবছর অনেকেই ওমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরব গমন করে থাকেন। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যেসব যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়ে ওমরাহ অথবা জিয়ারাহ করবেন, তাদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে অনলাইনে নিবন্ধন এবং টিকা সনদ আন্তর্জাতিকভাবে যাচাই করার জন্য এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর Vaxepi (vaxepi.gov.bd) সিস্টেম প্রস্তুত করেছে। এর মাধ্যমে যাত্রীরা ঘরে বসেই তাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে টিকাকার্ড ডাউনলোড করতে পারবেন।

এই টিকা কার্ডে কিউআর কোড স্ক্যান রয়েছে, নির্ধারিত সেন্টার থেকে টিকা প্রদানের পর স্ক্যান করে টিকার আপডেট করা সম্ভব। পাশাপাশি টিকার সনদ অনলাইন থেকেই ডাউনলোড করা যাবে যেটি আন্তর্জাতিকভাবে কিউআর কোড স্ক্যান করে ভেরিফাই করা যাবে। সেই সঙ্গে এই পোর্টালে রেজিস্ট্রেশন করলে প্রতিজনকে একটি হেলথ আইডি প্রদান করা হবে, যার মাধ্যমে পরবর্তীতে সব স্বাস্থ্য তথ্য সন্নিবেশন সম্ভব হবে।

এ ক্ষেত্রে সৌদি গমনেচ্ছুদের জন্য কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো হলো-

১. ওমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরব গমনকারী যাত্রীদের কমপক্ষে ১০ দিন আগে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে।

২. এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মেনিনজাইটিস ভ্যাকসিন নেয়ার প্রয়োজন নেই।

৩. মেনিনজাইটিস ভ্যাকসিন দুই ধরনের রয়েছে। এরমধ্যে Meningococcal quadrivalent (ACYW-135) Polysaccharide Vaccine গ্রহণ করলে তিন বছর এবং Meningococcal quadrivalent (ACYW-135) Conjugated Vaccine গ্রহণ করলে পাঁচ বছর পর্যন্ত ভ্যাকসিন সনদটি কার্যকর থাকবে।

৪. ভ্যাকসিনের সনদে অবশ্যই নিজের পরিচয়, ভ্যাকসিনের নাম, ধরন ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ থাকতে হবে, অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।

৫. সৌদি আরবে ওয়ার্ক ভিসায় গমনেচ্ছু যাত্রীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

এ ক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকটি সুপারিশও করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এগুলো হলো-

১. ওমরাহ ও ভিজিট ভিসায় গমনকারী যাত্রীগণ নিজস্ব অর্থায়নে ভ্যাকসিন সংগ্রহ করবেন এবং ভ্যাকসিনের কোল্ড চেইন বজায় রেখে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানগুলো থেকে ভ্যাকসিন গ্রহণ করবেন।

২. সরকার নির্ধারিত প্রতিষ্ঠানগুলো থেকে ভ্যাকসিন গ্রহণপূর্বক সনদ গ্রহণ করবেন।

৩. নির্ধারিত প্রতিষ্ঠানগুলোকে হজ যাত্রীদের মতো ওমরাহ ও ভিজিট ভিসায় যাত্রীদের ভ্যাকসিন সনদ প্রদান এবং উক্ত ভ্যাকসিনের সনদ ডিজিটালভাবে এমআইএসের Vax EPI সিস্টেমে আপলোড করতে হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর