সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

কাঁচামরিচ বেশি কিনে রাখায় এখন দাম অস্বাভাবিক : অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্ষা এলেই কাঁচামরিচের দাম বেড়ে যায়, তাই অনেকেই অতিরিক্ত কিনে রাখেন। এজন্য এখন বাজারে কাচাঁমরিচের দাম অস্বাভাবিক।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাইকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আইএমএফ যে লোন দিয়েছে তা আমাদের দুই মাসের রেমিট্যান্সের সমান। তাই এটা শোধ করা আমাদের জন্য কোনো ব্যাপার না।

উপস্থিত সাংবাদিকদের মুস্তফা কামাল বলেন, এখানে আপনারা যে কয়জন আছেন সবাই মিলে এ ঋণ পরিশোধ করা সম্ভব।

মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা যখন শুরু করি তখন মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশ। এখন এর চেয়ে কম আছে। তার মানে মূল্যস্ফীতি বাড়েনি। বর্তমানে মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে। শুধু টাকার অঙ্কে বিচার করলে হবে না। সামাজিক সুরক্ষা বিবেচনা করতে হবে।

মানুষ কষ্টে আছে এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ কষ্ট রয়েছে। আমরা দুনিয়ার বাইরে নয়। দুনিয়ার চিন্তা করলে আমরা খুব ভালো অবস্থানে রয়েছি। বাংলাদেশ বিশ্বের বাইরে নয়। সংকট বিশ্বব্যাপী। আর এখন কোনো মানুষ না খেয়ে মারা যায় না।

মূল্যস্ফীতি কী শুধু টাকার অঙ্কে মূল্যায়ন করা যায়? প্রশ্ন রেখে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ২৬ হাজার পরিবারকে ভাতা দেওয়া হচ্ছে। যাদের খাবার কেনার টাকা নেই তাদের এ কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া কম দামে খাবার দেওয়া, যাদের কম ইনকাম তাদের কাছ থেকে কম ট্যাক্স নেওয়া হচ্ছে।

মুস্তফা কামাল বলেন, অনেকেই দাম বৃদ্ধির ভয়ে বেশি করে কাঁচামরিচ কিনে রাখছেন। ফলে নিত্যপণ্যটির দর বেড়ে গেছে।

মন্ত্রী বলেন, জাইকা তাদের প্রকল্পগুলো দেখতে এসেছে। মাতারবাড়ির কাজ প্রায় ৯৫ ভাগ সম্পন্ন। বাজেটের সঙ্গে মিল রেখে প্রযুক্তিকেন্দ্রিক বিভিন্ন প্রকল্পে জাইকা সহযোগিতা করতে আগ্রহী।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি প্রমুখ |


এই বিভাগের আরো খবর