কাজিয়াতল ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গ্রামের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কাজিয়াতল জনকল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ কাজী আব্দুস সালাম সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দারোরা ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বিএসসি, অধ্যাপক কামাল হোসেন সরকারে, প্রভাষক শাফায়েত হোসেন মুন্সি, রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনির হোসেন মোল্লা, কাজিয়াতল জনকল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে বলে তারা উল্লেখ করেন।
আলোচনা শেষে এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।