কিশোরগঞ্জে র্যাব-১৪ অভিযান চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক করেছেন ।
৩০ মে বিকালে কিশোরগঞ্জ সদর থানার নান্দলা ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে কুমিল্লা জেলা হাশেম (৬১) কে আটক করা হয়।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার শরীরে তল্লাশী করে বিশেষভাবে রক্ষিত ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করে তাকে কিশোরগঞ্জ সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।