মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

ঘর থেকে কর্মক্ষেত্র, পুরুষদের ছাপিয়ে নারী নেতৃত্ব : পরিকল্পনা উপদেষ্টা

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

নারীরা অবৈতনিক গৃহস্থালি কাজের ভার বহন করছেন। পাশাপাশি কর্মক্ষেত্রেও পুরুষদের ছাপিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রকৃত উন্নয়ন তখনই উদযাপন করা যায়, যখন নারীদের উভয় অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত “রেকগনিশন: এ ফার্স্ট স্টেপ টুয়ার্ডস জেন্ডার ইকুয়ালিটি” শীর্ষক এক সংলাপে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন।

অনুষ্ঠানে  উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কর্মজীবী নারীরা শীঘ্রই তাদের সন্তানদের কর্মক্ষেত্রে নিয়ে যাওয়ার আইনি অধিকার পাবেন এবং তা প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীরা তুলনামূলকভাবে পুরুষদের চেয়ে ভালো অবদান রাখছেন। দেশের প্রকৃত উন্নয়ন তখনই উদযাপন করা যাবে, যখন নারীরা যথাযথ সম্মান পাবেন। তিনি আরও যোগ করেন, যদি নারীদের সন্তানদের সঙ্গে কর্মক্ষেত্রে আসার সুযোগ দেওয়া হয়, তা ভবিষ্যতের জন্য পথপ্রদর্শক হবে। যার মাধ্যমে প্রতিটি অফিসে বাধ্যতামূলক ডে কেয়ার সুবিধা স্থাপন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা তৈরি হবে।

সংলাপের আলোচনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর হাউসহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট (HPSA) রিপোর্ট তুলে ধরা হয়। রিপোর্ট অনুযায়ী, অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্য ৬,৭০,০০০ কোটি টাকা, যা জিডিপির ১৮.৯% সমান। এর ৮৫% অবদান নারীদের, যা জিডিপির ১৬.১৪% সমান।

সংলাপে এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম তাঁর সংগঠনের এক যুগেরও বেশি সময়ের প্রচেষ্টা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখেছি, যেখানে নারীরা ঘরে সম্মানিত হবেন এবং পারিবারিক সহিংসতার সম্মুখীন হবেন না। অবৈতনিক গৃহস্থলির কাজকে স্বীকৃতি দেওয়া ছিল সেই স্বপ্নের মূল বিষয়। আজ সরকার কর্তৃক এই স্বীকৃতি, নারীর অধিকার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক আসমা আখতার একটি যত্নশীল সমাজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও তথ্য হালনাগাদ করা সম্ভব হবে। মূল প্রবন্ধ উপস্থাপনকালে এমজেএফ-এর পরিচালক- রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামস বনশ্রী মিত্র নিয়োগী বলেন, প্রয়োজনীয় সমীক্ষাগুলো প্রায়শই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে হয়। ভবিষ্যতে তারা সবসময় তা করতে সক্ষম হবেন না। তাই সরকারকে এগিয়ে এসে এই ধরণের উদ্যোগ গ্রহণ করা উচিত।

আয়াত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নুসরাত আমান বলেন, পুরুষদের কাজকে উদযাপন নয়, সমান দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে। এডিবি-এর প্রিন্সিপাল সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নাসীবা সেলিম বলেন, মানুষ আশা করেন যে গৃহস্থালি কাজ স্বয়ংক্রিয়ভাবে নারীরা করবেন। এই মনোভাব পরিবর্তন করা দরকার এবং সমান জেন্ডারভিত্তিক ভূমিকা নির্ধারণ করতে হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ বলেন, পুরুষ ও নারী, আমরা সবাই মিলে সমাজের কল্যাণে কাজ করব। এটিই আমাদের মূলমন্ত্র। ইউ এন ওমেন বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বলেন, পুরুষ ও নারীর সম্মিলিত প্রচেষ্টা অবৈতনিক যত্নমূলক কাজের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে।
স্টেফানি সেন্ট-লরেন্ট ব্রাসার্ড, সেকেন্ড সেক্রেটারি (ডেভেলপমেন্ট – জেন্ডার ইকুয়ালিটি) কানাডিয়ান হাই কমিশন, বাংলাদেশ বলেন, আজ আমরা পুনরায় নিশ্চিত হই যে গৃহস্থলি কাজ কোনও ব্যয় নয়, এটি একটি বিনিয়োগ। এটি মূলত একটি সম্ভাবনা, সমতা এবং সমৃদ্ধ ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের বিনিয়োগ।

নাগরিকতা সিইএফ-এর ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কুনিগ বলেন, নারীর অবৈতনিক যত্নমূলক কাজের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বীকার করি। ভবিষ্যতে আমরা অবশ্যই প্রচারাভিযান এবং জনসচেতনতা কর্মসূচি পরিচালনা করব। এমজেএফ-এর গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পরভীন মাহমুদ এফসিএ বলেন, নারীদের অবৈতনিক যত্নমূলক কাজের স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা এমজেএফ-এর দীর্ঘমেয়াদী অ্যাডভোকেসির ফল। সমাজের অংশীজনদের জেন্ডার সমতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। এই ফলাফল এমজেএফ-এর ২০১৩ সালে চালু হওয়া “মর্যাদায় গড়ি সমতা” প্রাচারাভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নারীদের অবদান স্বীকৃতি, পরিবারের ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি, এবং সহিংসতা ও বৈষম্য হ্রাসে কাজ করে আসছে।


এই বিভাগের আরো খবর