সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ঘাটাইলে শপিংমলগুলোতে নেই কেনাকাটা, হতাশায় বিক্রেতারা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
বুধবার, ১০ মে, ২০২৩, ৬:৫১ অপরাহ্ন

বেচা বিক্রি নেই, বসে বসে ঝিমাচ্ছি দোকানে। তাছাড়া এইসব কথা আপনাকে বলে লাভ কি? যা বিক্রি হচ্ছে ঘর ভাড়াই দিতে পারছি না। কর্মচারীদের বেতন দিব কিভাবে। কথাগুলো বলছিলেন ঘাটাইলের গার্মেন্টস ব্যবসায়ী মো. সানোয়ার হোসেন।

ঈদের পর ঘাটাইলের শপিংমলগুলোতে একদমই বেচা-বিক্রি নেই। হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা। কোনরকম ঘর ভাড়ার টাকা জোগাতে পারলেও হিমশিম খেতে হচ্ছে কর্মচারীদের বেতন দিতে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গ্রাম অঞ্চল গুলোতে ধানকাটা লেগেছে, সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত তাই মার্কেটে কাস্টমার কম আসে। আবার কেউ বলছেন, অতিরিক্ত তাপ দাহের কারণে ক্রেতারা মার্কেটে আসছেন না।

সরে জমিনে ঘাটাইল উপজেলা শহরের শপিংমল গুলোতে গিয়ে দেখা যায়, অলসভাবে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কেউ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। কেউ লুডু খেলছেন। আবার কেউ কেউ দোকানের কাউন্টারের উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন।

ঘাটাইল বাজার রোডের জাহানারা শপিং কমপ্লেক্সের” মা গার্মেন্টস” এর ম্যানেজার মো, সোহেল মিয়া দৈনিক ঢাকা প্রতিদিনকে বলেন, ঈদের পর থেকে বেচা- বিক্রি একদমই নেই। সকাল ৯ টায় দোকান খুলেছি এখন বাজে বেলা তিনটা, বিক্রি করেছি মাত্র ১৭০ টাকা। অতিরিক্ত গরম পড়েছে। তার মধ্যে আবার গ্রাম অঞ্চলে ধান কাটা ও শুরু হয়েছে, তাই মার্কেটে কাস্টমার একদমই আসছে না। চিন্তায় পড়ে গেছি ঘর ভাড়া দিব কিভাবে, আবার কর্মচারীদের বেতন ও দিতে হবে। ঘাটাইল পৌর শহরের সজীব বস্ত্র বিতানের মালিক, সজিব চন্দ্র পন্ডিত ঢাকা প্রতিদিনকে বলেন, কি আর বলবো ভাই প্রচণ্ড গরম পড়েছে, বেচা বিক্রি বলতে খারাপও না আবার ভালোও না, কোন রকমে বেঁচে আছি।

মার্কেট করতে আসা ক্রেতা আব্দুল জলিল মিয়া দৈনিক ঢাকা প্রতিদিন কে বলেন, আমি একজন গেরস্থ মানুষ, ঘরে নতুন ধান উঠাইছি, পোলাপানেরা আবার বায়না ধরছে নতুন কাপড় কিনব। তা কাপড়ের যে দাম এক মণ ধান বেইচা একজনেরই কেনা-কাটা হইতাছে না। ভাবতাছি দোকান থাইকা না কিনা গরিবের মার্কেট ফুটপাত থাইকাই কিনা নিমু।ঐহানে কমদামে পাওয়া যায়।


এই বিভাগের আরো খবর