সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ঘূর্ণিঝড় মোখায় তিন লাখ মেট্রিকটন লবণের ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৫ মে, ২০২৩, ৩:০২ অপরাহ্ন

ঘূর্ণিঝড় মোখার কারণে চলতি মৌসুমে প্রায় ৩ লাখ মেট্রিকটন লবণ কম উৎপাদন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চাষি পর্যায়ে যার বাজারমূল্য প্রায় ৩৫০ কোটি টাকা। লবণ উৎপাদন, মজুদ, বাজারের চাহিদা মনিটরিং ও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বিসিক কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত নভেম্বর মাসের শুরু থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত লবণ চাষের উপযুক্ত সময়। চলতি বছরের ১২ মে পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে ২২ লাখ ৩২ হাজার ৮৯০ মেট্রিকটন, যা প্রতিদিন গড়ে ২৫ হাজার মেট্রিকটন। আগামী ২৫ তারিখ পর্যন্ত লবণ চাষ করার লক্ষ্য নির্ধারিত ছিল। সেই লক্ষ্য অনুযায়ী লবণ ১৩ দিন কম চাষ হলো। এই ১৩ দিনে তিন লাখ মেট্রিকটনের বেশি লবণ উৎপাদন হতো যদি ঘূর্ণিঝড় মোখা আঘাত না করত। তবে এখন পর্যন্ত যা উৎপাদন হয়েছে তা গত ৬২ বছরের মধ্যে সবচেয়ে বেশি। ফলে চলতি বছর লবণ আমদানি করা লাগবে না বলে মনে করছেন তারা।

বিসিকের ১২টি কেন্দ্র চট্টগ্রাম ও কক্সবাজারে অবস্থিত। এই দুই জেলার কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া, টেকনাফ, উখিয়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় লবণ চাষ হয়। এসব এলাকায় চলতি বছর লবণ চাষ হয়েছে ৬৬ হাজার ৪২৪ একর জমিতে। চাষির সংখ্যা ৩৯ হাজার ৪৬৭। বিসিকের কর্মকর্তাদের দাবি তাদের তৎপরতায় জমি ও চাষির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বিসিকের লবণ বিভাগের কর্মকর্তারা বলছেন, গত ১২ মে পর্যন্ত যত লবণ চাষ হয়েছে সেগুলো এখন রক্ষা করতে তৎপর চাষিরা। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারে বিসিকের ১২টি কেন্দ্র থেকে প্রচারণামূলক লিফলেট বিতরণ, গ্রামে গ্রামে মাইকিং, লবণ চাষ করা অঞ্চলগুলোর মসজিদের মাইকে প্রচারণা চালানো হয়েছে। নিচু জমি থেকে লবণ সরিয়ে নিয়ে উঁচু স্থানে পলিথিনে মুড়িয়ে রাখা, মাটি খনন করে তার নিচে সংরক্ষণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর