বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া কতটা ক্ষতিকর, শরীরে কী ঘটে? রইল সমাধান

অনলাইন ডেস্ক :
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ঢাকা্প্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : সকালে ঘুম থেকে উঠার পর চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু করা অনেকেরই অভ্যাস। আবার কেউ কেউ সকালে নাশতার পর চা পান করেন। এরইমধ্যে আবার অনেকেই চায়ের সঙ্গে বিস্কুট খেয়ে সকালের নাশতা সেরে ফেলেন। চা-বিস্কুট খাওয়া হলে শরীর ও মনে স্বস্তি আসে।

চা-বিস্কুট খাওয়া যাদের অভ্যাস, তাদের কাছে এটি খুবই পছন্দের। কারও আবার ছোট বেলা থেকেই খাওয়ার অভ্যাস। কিন্তু জানেন কী, চা-বিস্কুট খাওয়ার ফলে কী হয়? ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ ব্যাপারে তাহলে জেনে নেয়া যাক।

এনার্জি বুস্ট: চা-বিস্কুট খাওয়া হলে শরীর কিছুটা হলেও শক্তি পায়। যা ঘুম ভাঙার পর শরীরকে চাঙা করতে সহায়তা করে।

মন ভালো রাখে: চায়ে বিদ্যমান ক্যাফেইন এবং বিস্কুটের হালকা মিষ্টি স্বাদ মনকে প্রফুল্ল করতে পারে। বিশেষ করে ক্লান্তিকর সকালে মন ভালো করতে চা-বিস্কুটই যথেষ্ট।

সোশ্যাল কানেকশন: এমন অনেক পরিবার রয়েছে, যেখানে সকালে চায়ের টেবিল ঘিরে নানা আলোচনা হয়। এতে পারিবারিক বন্ধন অটুট হয় বলে সবার বিশ্বাস।

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার ক্ষতিকর দিক:
ফাঁপা ক্যালোরি: সাধারণত বিস্কুটে প্রচুর পরিমাণ চিনি ও পরিশোধিত ময়দা থাকে। যা আপনার শরীরে অল্প সময়ের মধ্যে ব্লাড সুগার বাড়িয়ে দিতে সক্ষম এবং ক্লান্তি সৃষ্টি করতে পারে।

অ্যাসিডিটি: চায়ে থাকা ক্যাফেইন ও ট্যানিন যদি খালি পেটে পড়ে তাহলে অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাসট্রিকের সমস্যা হতে পারে।

ওজন বৃদ্ধি: প্রতিদিন সকালে বিস্কুট খাওয়া হলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয়। নিয়মিত এভাবে খাওয়া হলে স্বাস্থ্য বাড়ার ঝুঁকি থাকে।

পুষ্টির ঘাটতি: চা ও বিস্কুট খাওয়ার ফলে সাময়িক তৃপ্তি পাওয়া যায়। কিন্তু এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থেকেই যায়। যেমন- প্রোটিন, ফাইবার বা ভিটামিনের অভাব থেকে যায়।

বিকল্প উপায়:
সুষম সকালের খাবার: ফলমূল, ওটমিল, নাটস বা হালকা প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে দিন শুরু করা যেতে পারে। এসব উপাদান শরীরের জন্য উপকারী।

হার্বাল চা: সাধারণ দুধ-চা’র পরিবর্তে হার্বাল বা গ্রিন টি পান করতে পারেন। এ জাতীয় চা পেটের সমস্যা দূর করে।

হোল গ্রেইন বিস্কুট: বিস্কুট খেতে মন চাইলে হোল গ্রেইন বা লো সুগার বিস্কুট খেতে পারেন।

সকালে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া হলে শরীর তাৎক্ষণিক শক্তি পায় ঠিকই, কিন্তু এভাবে নিয়মিত খাওয়া হলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এ জন্য এই অভ্যাস সচেতনভাবে মেনে চলতে হবে।
ঢাকা্প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর