সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

জনপ্রিয় হয়ে উঠেছে ক্যাশ ছাড়া লেনদেন ‘বাংলা কিউআর’

অনলাইন ডেস্ক :
শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭:০২ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের সার্বজনীন লেনদেন প্ল্যাটফরম বাংলা কিউআরে (কুইক রেসপন্স) লেনদেন দ্রুত বাড়ছে। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে এ ব্যবস্থায় ৮৩ লাখ টাকা পরিশোধ হয়েছে। দুই হাজার ৪৯০ লেনদেনের বিপরীতে এ পরিমাণ লেনদেন এই প্ল্যাটফরম চালু হওয়ার পর সর্বোচ্চ। গত ১৮ জানুয়ারি বাংলা কিউআরে লেনদেন শুরুর দিন মাত্র ১২ হাজার ৭০৮ টাকা লেনদেন হয়। এসব পরিশোধের বেশিরভাগই হয়েছে ফুটপাতের জামা, রাস্তার পাশে চা, জুতাপলিশ কিংবা ঝাল-মুড়ির দাম মেটাতে।

বাংলা কিউআর হলো দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) অ্যাপভিত্তিক লেনদেন নিষ্পত্তির একটি অভিন্ন প্ল্যাটফরম। এই প্ল্যাটফরমে যুক্ত যে কোনো ব্যাংক বা এমএফএসের গ্রাহক কিউআর থেকে পরিশোধ করতে পারেন। এর ফলে কোনো দোকানে একটি ব্যাংকের কিউআর থাকলেই যে কোনো ব্যাংক এবং এমএফএসের গ্রাহক পরিশোধ করতে পারবেন। এতে মার্চেন্টের ঝামেলা কম।

আবার গ্রাহককেও পরিশোধের জন্য নিজের ব্যাংক বা এমএফএসের কিউআর খুঁজতে হবে না। লেনদেনে স্বচ্ছতা বাড়ানো, ঝুঁকিমুক্ত করা, কম খরচ ও দ্রুত করতে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের প্রচারণা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নগদ লেনদেন কমাতে ক্যাশলেসের প্রচার চালানো হচ্ছে। অনলাইন লেনদেনে গ্রাহকের ঝুঁকি কম থাকে। আবার পুরো টাকা যেহেতু সিস্টেমে থাকে; সুতরাং ব্যাংকগুলোর তারল্যের ওপর চাপ কমবে। সারাদেশে এটি ব্যাপক আকারে ছড়িয়ে দিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ক্যাশলেস প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ, গাজীপুর, রাজশাহী ও নাটোরের আটটি উপজেলায় মাইক্রো মার্চেন্ট পয়েন্ট থেকে পরিশোধ করা হচ্ছে। এতদিন শুধু বড় শপিং মল বা দোকানে নির্ধারিত ব্যাংকের কিউআরে পরিশোধ করা যেত। ক্যাশলেস প্রচারের অংশ হিসেবে ফুটপাত, মহল্লার দোকান এবং ছোট রেস্তোরাঁয় কিউআরে পরিশোধ করা যাচ্ছে। এসব দোকানদারের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি করে অ্যাকাউন্ট খুলে দিয়েছে ব্যাংক বা এমএফএস। দেশে বর্তমানে ৬১টি ব্যাংক এবং ১৩টি এমএফএস রয়েছে। বর্তমানে কয়েকটি ব্যাংক ও এমএফএস এ ব্যবস্থায় যুক্ত হলেও পর্যায়ক্রমে অন্যরাও আসবে। এ ছাড়া পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সার্ভিস অপারেটররাও (পিএসও) এখানে যুক্ত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০ মার্চ ঢাকার বাইরে ৮টি উপজেলায় বাংলা কিউআরে লেনদেন শুরু হয়। ওইদিন ৯৪১টি লেনদেনের বিপরীতে পরিশোধের পরিমাণ ছিল ৩৩ লাখ ৬ হাজার টাকা। পরদিন ১ হাজার ৪৮টি লেনদেনের বিপরীতে পরিশোধের পরিমাণ ছিল ৩৮ লাখ ৮৩ হাজার টাকা। প্রতিনিয়ত লেনদেন বেড়ে গত রোববার ৮৩ লাখ টাকা ছাড়িয়েছে। বাংলা কিউআরের পাশাপাশি ব্যাংকের নিজস্ব কিউআরেও পরিশোধ হচ্ছে।

সর্বশেষ গত ২৮ মার্চ নিজস্ব কিউআরে ৭২৭টি লেনদেনের বিপরীতে পরিশোধ হয় প্রায় ৩২ লাখ টাকা। এর ঠিক এক মাস আগে গত ২৮ ফেব্রুয়ারি ৫১২টি লেনদেনের বিপরীতে পরিশোধের পরিমাণ ছিল ২৮ লাখ ৫৮ হাজার টাকা। বাংলা কিউআরে আনুষ্ঠানিক লেনদেন চালুর দিন নিজস্ব কিউআরে ২৮৭টি লেনদেনের বিপরীতে ৮ লাখ ২৬ হাজার টাকা পরিশোধ হয়।

২০২৬ সালের মধ্যে মোট লেনদেনের অন্তত ৭৫ শতাংশ ক্যাশলেস করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য বিভিন্ন উপায়ে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আগামী ৩০ জুনের পর ব্যাংক বা এমএফএসের নিজস্ব মালিকানার কিউআর থাকলে আবশ্যিকভাবে তা বাংলা কিউআরে প্রতিস্থাপন করতে বলা হয়েছে। আবার মাইক্রো মার্চেন্টের ক্যাশ আউট চার্জ না নেওয়ার জন্য বলা হয়েছে। অবশ্য চার্জ না নেওয়ার নির্দেশনার পর এমএফএস এজেন্টদের অনেকে মাইক্রো মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে চার্জ ফ্রি ‘ক্যাশ আউট’ করছে। বাংলাদেশ ব্যাংকের তদারকিতে এ ধরনের অনিয়ম ধরার পর বেশকিছু হিসাব বন্ধ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর