শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার ডিইএব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা

জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় খোলার বিষ‌য়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি অন্তর্বর্তী সরকার। সংস্থাটির কার্যালয় করার বিষ‌য়ে এখন পর্যন্ত আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে।

সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আজ বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের সঙ্গে সাক্ষাৎ করেন। প‌রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় খোলার বিষ‌য়ে তৌ‌হিদ হো‌সেন বলেন, বিষয়টা নি‌য়ে আলাপ-আলোচনা চলছে। এটা পরীক্ষা ক‌রে দেখা হচ্ছে। এটি প্রকৃত অবস্থান। আসলে এখনও কো‌নো সিদ্ধান্ত এ পর্যন্ত হয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিস দেওয়া হবে বা অফিস দেওয়া হবে না– এটাও বলা হ‌য়‌নি। আমরা বিষয়টা এখনও পরীক্ষা-নিরীক্ষা ক‌রে দেখছি।

এ বিষ‌য়ে প্রস্তাব আছে কি না– জান‌তে চাইলে তিনি বলেন, ফরমালি লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়‌নি কিন্তু কথাবার্তা হ‌য়ে‌ছে। মানবা‌ধিকা‌রের অফিস দি‌লেই সব কাজ হ‌য়ে যাবে, এটা মনে করার কো‌নো কারণ নেই। খুব অল্প কিছু দেশেই তা‌দের অফিস আছে। আমরা দেখি, আমা‌দের প্রয়োজন আছে কি না।

এদিকে, মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

প‌রে তিনি সাংবাদিকদের বলেন, খুব বড় একটা সিদ্ধান্ত হ‌য়ে‌ছে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। শিগগিরই এ কার্যালয় চালু হবে। কার্যালয় হলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরাসরি তদন্ত করতে পারবে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।

জুলাই-আগস্টের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের অগ্রগতি এবং টুর্কের সঙ্গে আলোচনার বিষ‌য়ে তৌ‌হিদ হো‌সেন বলেন, প্রতিবেদন আকারে কো‌নো কিছু দেওয়া হয়নি। আলাপ ক‌রে গেছে তারা। কিছু কথা বলে গেছে। আমি জান‌তে চেয়েছিলাম কত সময় লাগবে? তারা বলেছে, প্রতিবেদন দি‌তে আরও এক মাসের মতো সময় লাগবে।

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ৫ আগস্টের পর মানবাধিকার লঙ্ঘনের বিষ‌য়ে চাইলে তদন্ত কর‌তে পারবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।


এই বিভাগের আরো খবর