শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় দুই পুলিশ ও আসামিসহ ৩ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১০:১৮ পূর্বাহ্ন

টাঙ্গাইল প্রতিনিধি  টাঙ্গাইলের মধুপুরে সড়ক দূর্ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক আসামিসহ ৩জন নিহত হয়েছেন। সোমবার(২৪ অক্টোবর) রাতে উপজেলার গোলাবাড়ি বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাজহারুল আমিন । নিহতরা হলেন, জামালপুরের নারায়নপুর ফাঁড়িতে কর্মরত পুলিশ কনস্টেবল মো. নুরুল ইসলাম ও সোহেল রানা এবং আসামি মো. লালন। পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুর সদর থানার নারায়নপুর পুলিশ ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক(এসআই)মো. আজিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মো.লালন নামের এক আসামির ডিএনএ পরীক্ষা করার জন্য ঢাকায় যান। সেখান থেকে ফেরার পথে মধুপুর উপজেলার গোলাবাড়ি বাসষ্ট্যান্ডে তাদের বহনকরা গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগে। মুহুর্তেই পুলিশের গাড়িটি দুুমড়ে-মুচড়ে ওই ট্রাকের ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল মো. নুরুল ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়। গাড়িতে থাকা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আজিজুল ইসলাম,চালক সাইফুল ইসলাম ও আসামি মো. লালন গুরতর আহত হয়। আহতাবস্থায় পুলিশের উপ-পরিদর্শক আজিজুল ইসলাম,চালক সাইফুল ইসলাম ও আসামি লালনকে মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসামি লালনকে মৃত ঘোষনা করেন। গুরতর আহতাবস্থায় পুলিশের ওই উপ-পরিদর্শক(এসআই) আজিজুল ইসলাম ও চালক সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাজহারুল আমিন জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ সদস্যদের মরদেহ তাদের ইউনিটে পাঠানো হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর