শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

তুরাগে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

মনির হোসেন,তুরাগ (উত্তরা)
বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

তুরাগে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর তুরাগথানাধীন ১৫ নং সেক্টরের ২ নং ব্রীজ সংলগ্ন কলাবাগানের পূর্ব পাশে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো চাকু, একটি লোহার হেক্স ব্লেড, একটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার ও ডাকাতির কাজে ব্যবহৃত রশি জব্দ করা হয়।

গ্রেফতার ডাকাতরা হলো ,রংপুর জেলার বদরগঞ্জ থানার পূর্বজারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহাদত আলী (২৩), (বর্তমানে তুরাগের ভাটুলিয়া এলাকার আব্দুল জলিল মিয়ার ভাড়াটিয়া), একই উপজেলার বিলালপুর সুতারপাড়া গ্রামের আলীর ছেলে আরিফুল ইসলাম আপন (১৮), (বর্তমানে তুরাগের ভাটুলিয়া এলাকার আব্দুল জলিল মিয়ার ভাড়াটিয়া), ও নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর থানার ফাইস্কা গ্রামের ইদ্রিস আলীর ছেলে এরশাদ মিয়া (২০),(বর্তমানে তুরাগের নলভোগ এলাকার কবরস্থানে পাশে ভাড়াটিয়া ছিলেন) ।

তুরাগ থানার অফিসার ইনচার্জ মো: শেখ সাদিক জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি তুরাগথানাধীন ১৫ নং সেক্টরের ২ নং ব্রীজ সংলগ্ন কলাবাগান এর পাশে একটি ডাকাত দল অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্য অবস্থন করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে এসআই মোঃ শহিদুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ডাকাতরা পালিয়ে যায় এবং তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো চাকু, একটি লোহার হেক্স ব্লেড, একটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার ও ডাকাতির কাজে ব্যবহৃত রশি জব্দ করা হয়।

তিনি আরও জানান, পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ-ঘটনায় জড়িত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 


এই বিভাগের আরো খবর