শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নন্দীগ্রামে উপজেলা পরিষদের প্রথম সভা ও সংবর্ধনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৭:৪২ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণের পর তাদেরকে বরণ করে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দায়িত্বভার গ্রহণের আগে পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত এবং মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু।

এরপর উপজেলা সভাকক্ষে পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম তানসেন। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংসদ সদস্য। উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার মেয়র, সকল ইউপি চেয়ারম্যান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় উপজেলা পরিষদের প্রথম সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগ ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ, মোরশেদুল বারী, রেজাউল করিম কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করীম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল প্রমুখ। এদিন নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে উপজেলা পরিষদ চত্বর ও সভাকক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি ফুল হাতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ।

 

 

 

 


এই বিভাগের আরো খবর