শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নার্সের মাধ্যমে ডেলিভারি: নবজাতকের মৃত্যুর অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নার্সের মাধ্যমে ডেলিভারি করানোর সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) ভোররাত চারটার দিকে মনিপুর বাজারে অবস্থিত ইবনে সিনা মডেল হাসপাতাল নামে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের বাসিন্দা আকলিমা আক্তার আখি (২৫) ভোররাতে অসহ্য প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। অভিযোগ রয়েছে, সে সময় হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। এ অবস্থায় এক নার্স নিজেকে ডেলিভারি করান। ডেলিভারির সময় নবজাতকটি মৃত অবস্থায় জন্ম নেয় বলে জানানো হয়।

নবজাতকটি ছিল আকলিমা আক্তার আখি ও তাঁর স্বামী শামীমের প্রথম সন্তান। শামীম স্থানীয় একটি ওয়ার্কশপে চাকরি করেন। প্রথম সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা ও পরিবারের সদস্যরা।

আকলিমার বড় ভাই রানা বলেন, রাতের দিকে তাঁর বোনের প্রসব বেদনা শুরু হলে ব্যথা বাড়তে থাকায় তাঁরা দ্রুত মনিপুর বাজারের ইবনে সিনা মডেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে এসে কে চিকিৎসক আর কে নার্স-এ বিষয়টি তাঁরা বুঝে ওঠার আগেই কর্তৃপক্ষ জানান, গর্ভের সন্তান জীবিত রয়েছে।

রানা অভিযোগ করেন, এরপর যে নার্স ছিলেন, তিনি নিজেকে আমার সামনে ডাক্তার দাবি করেন এবং ডেলিভারি করান। কিন্তু ডেলিভারির সময় বাচ্চাটি মৃত অবস্থায় বের হয়। পরে আমরা জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্টভাবে কিছু বলতে পারেনি, কেন বাচ্চাটি মারা গেল।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ইবনে সিনা মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব বলেন, ডেলিভারি করার পর বাচ্চা মৃত বের হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই।
নার্স দিয়ে ডেলিভারি করানো যায় কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাইভেট হাসপাতালে জরুরি সময়ে চিকিৎসক না থাকলে নার্সের মাধ্যমে নরমাল ডেলিভারি করানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, কিছু বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা না থাকলেও জরুরি রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়ার নামে ঝুঁকিপূর্ণ সেবা দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর