মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক রেলক্রসিং, লঞ্চ ও ফেরি দুর্ঘটনা: উন্নয়নের আড়ালে এক নীরব জাতীয় সংকট রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে

নুমানের ইতিহাস গড়া হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : হ্যাটট্রিকসহ ৬ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের নায়ককে ঘিরে সতীর্থদের এমন উদযাপন

মাত্র আড়াই দিনেই প্রথম টেস্ট জয়ের পর মুলতানে ফয়সালার দ্বিতীয় টেস্টেও স্পিনের ফাঁদ পেতে মাঠে নামে পাকিস্তান। ইতিহাস গড়া হ্যাটট্রিকে ক্যারিবীয়দের নাড়িয়ে দেন নুমান আলি। টেল-এন্ডারদের দৃঢ়তায় সেই ধাক্কা সামলে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ৪১.১ ওভারে ১৬৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। কে ভেবেছিল দিনটা শেষ পর্যন্ত তাদেরই হবে? নিজেদের ফাঁদেই ফেসে গেছে পাকিস্তান! ৪৭ ওভারে ১৫৪ রানে অলআউট স্বাগতিকরা শনিবার প্রথম দিন শেষে পিছিয়ে ৯ রানে।

শান মাসুদের দল আজ দ্বিতীয় ইনিংস শুরু করবে। প্রথমে ব্যাটিং করে দুইশর আগে অলআউট হওয়ার পরও নিজেদের টেস্ট ইতিহাসে এনিয়ে চতুর্থবার লিড নিতে পারল ওয়েস্ট ইন্ডিজ। সবশেষটি ২৭ বছর আগে, ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এদিন পড়া ২০ উইকেটও একটি রেকর্ড। এশিয়ার কোনো দেশে এর আগে কখনো টেস্টের প্রথম দিনে এত উইকেট পড়েনি।
লাঞ্চের আগেই ১২তম ওভারের প্রথম তিন বলে জাস্টিন গ্রেভস, টেভলিন ইমলাস ও কেভিন সিনক্লেয়ারকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁহাতি নুমান। পঞ্চম পাকিস্তানি এবং দেশটির প্রথম স্পিনার হিসেবে ৩৮ বছর বয়সী নুমান এ কীর্তি গড়লেন। আগের চারজনই ছিলেন পেসার। পাকিস্তানের মাটিতে সর্বশেষ হ্যাটট্রিক দেখা গিয়েছিল ২০২০ সালে।

পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে টানা তিন বলে উইকেট নিয়েছিলেন নাসিম শাহ। অন্য চার হ্যাটট্রিকের দুটিই গ্রেট ওয়াসিম আকরামের, দুটিই ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ মার্চ লাহোরের পর ১৪ মার্চ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হ্যাটট্রিক করেন তিনি। অন্য দুটি আবদুর রাজ্জাক (২০০০) ও মোহাম্মদ সামির (২০০২)। এ দুটি ম্যাচের প্রতিপক্ষও ছিল শ্রীলঙ্কা।

একটুর জন্য আরেকটি বিশ্বরেকর্ড হয়নি নুমানের। ৩৮ বছর ১১০ দিন বয়সে হ্যাটট্রিক করলেন তিনি। তার চেয়ে বেশি বয়সে এই কীর্তি আছে টেস্ট ইতিহাসে কেবল একজনেরই। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিন গ্রেট রঙ্গানা হেরাথ হ্যাটট্রিক করেছিলেন ৩৮ বছর ১৩৯ দিন বয়সে। ক্যারিবিয়ান ব্যাটিং ধসিয়ে দেওয়ার পথে এদিন ৪১ রানে ৬ উইকেট নেন নুমান।
টেস্টে এনিয়ে অষ্টমবার ইনিংসে পাঁচ শিকার ধরলেন তিনি। টানা ৫ টেস্টে দেখালেন ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব। সাজিদ খান নিয়েছেন ২ উইকেট। ৩৮ রানে ৭ নউইকেট হারানোর পরও উইন্ডিজের দেড়শ’ ছাড়ানো স্কোরের রূপকার তিন টেল এন্ডার গুদাকেশ মোতি (৮৭ বলে ৫৫) কেমার রোচ ( ৪৫ বলে ২৫) ও জোমেল ওয়ারিক্যান (৪০ বলে অপরাজিত ৩৬)।

টেস্টে কোনো দলের ইনিংসে সর্বোচ্চ তিনটি স্কোরই শেষের তিন ব্যাটসম্যানেরÑএটি একটি রেকর্ড। তবে প্রথম নয়, দ্বিতীয়। আগের রেকর্ডটিও ওয়েস্ট ইন্ডিজেরই। মুলতানে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ তিনটি ইনিংস ছিল ৯, ১০ ও ১১ নম্বরে নামা মোতি, ওয়ারিক্যান ও জেডন সিলসের।

পরে ক্যারিবিয়ান তিন বোলার মিলে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান। মোহাম্মদ রিজওয়ান ৪৯, সাউদ শাকিল ৩২ ও কামরান গুলাম করেন ১৬ রান। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে উইন্ডিজের সেরা বোলার বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। গুদাকেশ মোতি নেন ৩ উইকেট।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর