প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ বন্দরে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।
বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)শিবানী সরকার।তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় বনবিভাগের রেঞ্জ অফিসার শাহজাহান মোল্লা,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবুজ নগরায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহবান জানিয়ে ইউএনও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপন করার ঘোষণা দিয়েছেন।সেইসাথে দেশজুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।কর্মসূচির অংশ হিসেবে আজকে উপজেলাজুড়ে ৩’শ চারা রোপণ করা হয়েছে।আগামী ৫ বছরে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজারের বেশি গাছের চারা রোপন করবো। শুধু রোপণ করলে চলবে না,চারা গুলোর পরিচর্চা সহ প্রত্যেকটা চারা বাচিয়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, পরিবেশবান্ধব ও সবুজ বন্দর গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধারা অব্যাহত থাকবে।
দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে কলাগাছিয়ায় বেশকিছু গাছের চারা রোপণ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান প্রধান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।