শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

পাইকগাছায় ২ গ্রামের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে পানি সরানোর ব্যবস্থা: ড্রেন নির্মাণের দাবি এলাকাবাসীর

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৪:২৮ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের পার্শ্ববর্তী প্রায় ৫০ একর ফসলি জমিসহ ২ গ্রামের বসবাসরত মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ঘটাতে এলাকাবাসী নিজেদের সহায়তা ও স্বেচ্ছাশ্রমে এবং ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার এর আর্থিক সহায়তায় আজ শুক্রবার সকালে ৪০ ফুট প্লাস্টিক পাইপ বসিয়ে পানি সরানোর প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছে।

জানা গেছে, উপজেলার কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নের (সিলেমানপুর – চরমলই) দুই গ্রামের বসবাসরত মানুষদের প্রায় ৫০ একর ফসলি জমির পানি দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার ফলে এলাকাসী বসবাসে যেমন ভোগান্তিতে পড়ে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমিতে ধান মাছসহ অন্যান্য ফসলের। উক্ত দুই গ্রামের পানি নিষ্কাশনের জন্য সরকারি জায়গা থাকলেও সেটা এখন বিভিন্ন মানুষের দখলে।

অপরদিকে পানি নিষ্কাশনের জন্য সিলেমানপুর গ্রামের জামাত আলীর বাড়ি সংলগ্ন হয়ে মরহুম চেয়ারম্যান সরদার রোকনউদ্দিন এর বাড়ি অভিমুখ হয়ে সাধন বিশ্বাসের বাড়ি সংলগ্ন কপোতাক্ষ নদে বর্তমানে পানি নিষ্কাসিত হয়ে আসছে। তবে কপোতাক্ষ নদের তীরবর্তী কিনু সরদার, পরিমল বিশ্বাসসহ কয়েকটি পরিবারের বসবাসরত ঘড়বাড়ি থাকায় পানি নিষ্কাশনের কাঁচা ড্রেনটি ভরাট হয়ে যাওয়ায় চলতি বৃষ্টিতে ফসলির মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

যার ফলে ফসলের মাঠে প্রায় ২ লক্ষাধিক টাকার বীজতলা পানিতে ডুবে গেছে। এদিকে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক এস এম আজিমুদ্দিন এলাকাবাসীকে সাথে নিয়ে ইউপি চেয়ারম্যানের আর্থিক সহায়তায় স্বেচ্ছাশ্রমে ৪০ ফুট প্লাস্টিক পাইপ বসিয়ে পানি সরানোর প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় তিনি বলেন, দুই গ্রামের মানুষদের ভোগান্তির অবসান ঘটবে যদি এখানে ৩’শ ফিট পাকা ড্রেনের ব্যবস্থা করা হয়। তাই তিনি পাকা ড্রেনে নির্মাণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাধন বিশ্বাস বলেন, দীর্ঘদিনের এই সমস্যার অবসান ঘটবে যদি এখানে একটি পাকা ড্রেন নির্মাণ করা হয়। তাই তিনি স্থানীয় সংসদ সদস্য সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার বলেন, আপতত পানি নিষ্কাশনের জন্য পাইপ বসিয়ে দেওয়া হচ্ছে শুকনো মৌসুম এলে পাকা ড্রেনের ব্যবস্থা করা হবে।

এদিকে মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ৩’শ ফিট পাকা ট্রেন নির্মাণের।


এই বিভাগের আরো খবর