সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

পোশাক রপ্তানির আড়ালে ৩৮০ কোটি টাকা পাচার

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৩:০৭ অপরাহ্ন

পোশাক রপ্তানির আড়ালে জাল নথি তৈরি করে চার প্রতিষ্ঠানের ৩৮০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ১৭৮০টি চালানের বিপরীতে এসব টাকা পাচার করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসব তথ্য দেন সংস্থাটির মহাপরিচালক ফখরুল আলম।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ৩৮০ কোটির মতো টাকা পাচার হয়েছে। যদিও আমি ৩৮০ কোটি টাকার ফিগার বললাম এটা প্রত্যেক আমদানিকারক তার বিল অব এক্সপোর্টে যে মূল্য ঘোষণা করেছেন সেই মূল্যের ভিত্তিতে। এখানেও অনুসন্ধানের বিষয় আছে। কারণ তখন যদি কোনো জালিয়াত চক্র বিদেশে অর্থপাচারের উদ্দেশ্যে এই ধরনের অপকর্ম করেন বা জাল জালিয়াতির মাধ্যমে রপ্তানির চেষ্টা করেন, সেখানে যদি তাদের মূল উদ্দেশ্যেই থাকে রপ্তানি মূল্য তারা দেশে আনবেন না বিদেশে পাচার করবেন সেক্ষেত্রে তাদের পণ্যমূল্য কম দেখানোর প্রচেষ্টা থাকবে।

কারণ তার তো লক্ষ্য টাকাটা বাইরে পাচার করা। তারা বাইরে পণ্য রপ্তানি করলেও আলটিমেটলি টাকাটা আর দেশে আসবে না। সুতরাং পাচার যখন তার প্রধান লক্ষ্য তখন কিন্তু তারা একটি কাজ করবে সেটা হলো পণ্যের মূল্য তারা যথাযথভাবে দেখাবে না।

ফখরুল আলম বলেন, চার প্রতিষ্ঠানের মধ্যে এশিয়া ট্রেডিং করপোরেশন ১২৩ কাকরাইল রমনা, ঢাকা এই ঠিকানার একটি প্রতিষ্ঠান ১৩৮২টি রপ্তানি পণ্য চালান রপ্তানি করেছে। সেখানে টি-শার্ট, টপস, লেডিস পণ্য ছিল। স্বাভাবিকভাবে বললে যা রেডিমেড গার্মেন্টস। এসব চালানে পণ্যের পরিমাণ ছিল ১৪ হাজার ৮৫ মেট্রিকটন। এর পরিমাণ ২৮২ কোটি টাকা। পণ্যগুলো আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, যুক্তরাজ্য রপ্তানি হয়েছে।

এছাড়া দক্ষিণখানের জব্বার মার্কেটের ইমো ট্রেডিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান ২৭৩টি চালান বিদেশে রপ্তানি করেছে। পণ্যের ন্যাচার একই। পরিমাণ ২৫২৩ মেট্রিকটন। টাকা পাচারের পরিমাণ ৬২ কোটি টাকা।

উত্তরা ৩ নম্বর সেক্টরের নিগার প্লাজার ইলহান নামে একটি প্রতিষ্ঠান রপ্তানি পণ্যের চালানোর সংখ্যা ছিল ৩৯টি। মোট পণ্যের পরিমাণ ৬৬০ মেট্রিকটন। টাকার পরিমাণ ১৭ কোটি টাকা। এছাড়া সাবিহা নামে একটি প্রতিষ্ঠান ৮৭টি চালানে ২১ কোটি টাকার ১১১৭ মেট্রিকটন পণ্য রপ্তানি করেছে করেছে বলে জানান ফখরুল আলম।


এই বিভাগের আরো খবর