রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ তিন আটক নওগাঁর আত্রাই সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ গায়ে গতরে খেটে দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চায় গোয়াইনঘাটের বারকি শ্রমিকরা পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার

ফেনীতে ঈদুল আজহাকে সামনে রেখে স্বপ্ন পূরণের আশা খামারিদের

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
শনিবার, ৮ জুন, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন

জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। কোরবানীর বাকি আর ৯ দিন। ঈদুল আজহা সামনে রেখে ফেনীতে কোরবানীর জন্য ৯০ হাজার পশু প্রস্তুত করেছে খামারিরা। জেলার ৫ সহস্রাধিক খামারে এসব পশু পরিচর্যা চলছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা। কোরবানীর ঈদকে ঘিরে খামারিরা এখন স্বপ্ন পূরণের আশায় দিন গুণছেন।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, পবিত্র ঈদুল আযহায় প্রতি বছর গরু, ছাগল, মহিষ ও ভেড়া দিয়ে ফেনীতে কোরবানী করেন সামর্থবান ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিরা। ফেনীতে এবার কোরবানির পশু সংকটের শঙ্কা নেই। জেলায় ৫ হাজার ২৪৬ জন তালিকাভুক্ত খামারির বাইরেও ব্যক্তিগতভাবে অনেকে এক বা একাধিক পশু লালন-পালন করছেন। জেলাজুড়ে এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ৮৭ হাজার।

তার মধ্যে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন-পালন করা হচ্ছে ৯০ হাজারের কিছু বেশি গবাদি পশু। সে হিসেবে স্থানীয় খামারিদের পশুতেই জেলার কোরবানির জন্য চাহিদা মিটবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ দপ্তর। পশুর যোগান পর্যাপ্ত পরিমাণে থাকায় ঈদ বাজার খামারি ও ক্রেতা উভয়ের অনুকূলে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক দেশের বাইরে থেকে অবৈধ উপায়ে গরু আমদানি বন্ধ রাখতে হবে। এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। গরু আমদানি বন্ধ করা গেলে খামারিরা লাভবান হবে।

এদিকে জেলার বিভিন্ন খামারে গিয়ে দেখা যায়, বাজারে বিক্রির জন্য কোরবানী পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। তাদের মতে, কোরবানীর বাজারে খামারে লালিত পশু বিক্রি করতে পারলে ভালো লাভ পাওয়া যাবে। তবে ভারতীয় গরু বাজারে ঢুকলে তাদেরকে লোকসানে পড়তে হবে। আর ক্রেতাদের ভাষ্য, দেশীয় পদ্ধতিতে লালিত পশুর মাংস সুস্বাদু ও নির্ভেজাল থাকে। তাই দাম একটু বেশি হলেও ফেনীর ক্রেতাদের নজর থাকে দেশীয় পদ্ধতিতে লালিত পশুর দিকে।

পাঠান বাড়ি এলাকার হাসিনা এগ্রোর মালিক আরাফাত খান জানান, তার খামারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু পালন করা হয়ে থাকে। তবে গোখাদ্যের দাম বাড়তি হওয়ায় গরু পালনে ব্যয় বেড়েছে। তবুও এবার ঈদে সবার চাইতে কমদামে গরু বিক্রয়ের ঘোষণা দিয়েছেন তিনি। ক্রেতারা ঈদের আগেই খামারে এসে আমাদের গরুর বুকিং দিয়েছেন। ইতোমধ্যে অনেকগুলো পশু বিক্রয়ও হয়েছে।

ফেনী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. মোজাম্মেল হক ঢাকা প্রতিদিনকে জানান, গত বছর জেলায় ৮০ হাজারের মত পশু কোরবানীতে জবাই করা হয়েছে। চলতি বছর পশু চাহিদা বাড়তে পারে। খামারগুলোতে প্রায় ৯০ হাজার বিক্রিযোগ্য কোরবানী পশু প্রস্তুত রয়েছে। এ কারণে এবারও স্থানীয় পশু দিয়েই কোরবানীর চাহিদা মিটবে বলে তিনি মনে করেন।

 


এই বিভাগের আরো খবর