বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২

ফেনীতে উপজেলা নির্বাচনে পরাজিত ১৮ প্রার্থী জামানত হারাচ্ছেন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন

ফেনীতে উপজেলা নির্বাচনে পরাজিত ১৯ প্রার্থীর ১৮ জনই নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন। জেলার ছয়টি উপজেলার পরশুরাম উপজেলার তিনটি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ১৫টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী হন। চারটি পদে একক প্রার্থী হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বাকি ১১টি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০ জন, তাদের মধ্যে ১৯ জন পরাজিত হন। পরাজিত প্রার্থীদের মধ্যে কেবল ফুলগাজী উপজেলার ভাইস চেয়ারম্যান পদের মাহবুবুল হক নির্ধারিত ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে নির্বাচন কমিশনে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

এ নির্বাচনে ফেনীতে নির্ধারিত ১৫ শতাংশ ভোট না পেয়ে জামানাত হারানো প্রার্থীরা হলেন- সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মনজুর আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আরজুমান আক্তার, সোনাগাজী উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুল হক, মহিউদ্দিন, নুর আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী হায়দার আলী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিজন ভৌমিক, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউছুপ আলী, ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী এএসএম শহীদুল্লাহ মজুমদার, মো. আবদুল হালিম, কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক, মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান প্রার্থী নাছিমা আক্তার এবং ফুলগাজী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জাফর উল্যাহ ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম পাটোয়ারী, পরিমল চন্দ্র রায় ও সাইফ উদ্দিন মজুমদার।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে এক লাখ টাকা জমা দিতে হয়। এ ছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়। নির্ধারিত ভোট যারা পাননি, তাদেন সবার জামানত বাজেয়াপ্ত হচ্ছে।


এই বিভাগের আরো খবর