শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর শাহানাজ হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

রতন রায় (বগুড়া) প্রতিনিধি
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

বগুড়ার শিবগঞ্জে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহানাজ বেগম(৭১) হত্যা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে একই উপজেলার কুপা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ গ্রেপ্তারকৃত আসামির নাম সুলতানা বেগম(৪৭)। তিনি শিবগঞ্জের কুপা গ্রামের বাসিন্দা মৃত জিল্লুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, গত শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামে নিজ বাড়িতে শাহানাজ বেগমকে হত্যা করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) রবিউল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামানসহ থানার একটি টিম তদন্তে নামে। পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় ও গোয়েন্দা তৎপরতায় রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুলতানা বেগমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আর্থিক সংকটে সুলতানা বেগম ও তার ছেলে রোহান রহমান সিয়াম(৩০) ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে যায়। পরিকল্পনা অনুযায়ী সুলতানা বেগম পরিচিতির সুবাদে নিহতের বাড়িতে প্রবেশ করে এবং পরে তার ছেলেকে ভেতরে ঢুকতে সহায়তা করে।

পুলিশের ভাষ্যমতে, টাকা-পয়সা লুটের উদ্দেশ্যে শাহানাজ বেগমকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা দরজা বাহির থেকে বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হলে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে শাহানাজকে রক্তাক্ত অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখেন। এসময় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সুলতানা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে  এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”


এই বিভাগের আরো খবর