রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি

বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু

ঢাকা প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র‍্যান্ড ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর। বগুড়ার প্রাণকেন্দ্র জলেশ্বরীতলা এবং খুলনার সোনাডাঙ্গায় আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি স্টোর দুটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে স্টোর দুটিতে পাঁচ দিনব্যাপী গ্র‍্যান্ড ওপেনিং আয়োজনের করে প্রতিষ্ঠানটি।

সদ্য চালু হওয়া ইল্লিয়ীনের বগুড়া মাল্টি-ব্র্যান্ড স্টোরটি শহরের শহীদ আব্দুল জব্বার রোডের অ্যামিক্যাস প্লাজায় অবস্থিত। স্টোরটি উদ্বোধন উপলক্ষে ০৮ থেকে ১২ মার্চ পর্যন্ত গ্র‍্যান্ড ওপেনিংয়ের আয়োজন করা হয়। স্টোরটি কেবল শপিংয়ের স্থান নয়; আধুনিক স্থাপত্য ও নান্দনিক ডিজাইনের সমন্বয়ে এক অনন্য রিটেইল অভিজ্ঞতা উপস্থাপন করছে।
অন্যদিকে খুলনায় চালু হওয়া ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরটি সোনাডাঙ্গার মজিদ স্মরণীর টপি টাওয়ারে অবস্থিত। স্টোরটি উদ্বোধন উপলক্ষে ০৬ থেকে ১০ মার্চ গ্র‍্যান্ড ওপেনিংয়ের আয়োজন করা হয়। এই স্টোরটিও আন্তর্জাতিক মানের স্থাপত্যশৈলী ও সুপরিকল্পিত ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে।
দেশের লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে ইল্লিয়ীন ইতোমধ্যে বিভিন্ন শহরে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। বগুড়া ও খুলনায় এই আয়োজনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত স্টোরগুলোর আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়েছে, যেখানে ক্রেতাদের জন্য তুলে ধরা হচ্ছে আধুনিক ও প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতা।
গ্র‍্যান্ড ওপেনিং আয়োজনে উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিশেষ অতিথি এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ উপলক্ষে স্টোরে আগত দর্শনার্থীদের জন্য রাখা হয় বিভিন্ন ইন-স্টোর আয়োজন ও বিশেষ চমক। একই ছাদের নিচে ক্রেতারা ইল্লিয়ীনের লাক্সারি মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স এবং অ্যাকসেসরিজের সমৃদ্ধ কালেকশন উপভোগ করার সুযোগ পাচ্ছেন, যা ফ্যাশনপ্রেমীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করছে।
নতুন এই স্টোর চালুর বিষয়ে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন- “বগুড়া ও খুলনায় ফ্যাশন সচেতন ক্রেতাদের পরিশীলিত রুচিকে মাথায় রেখেই আমরা এই মাল্টি-ব্র‍্যান্ড স্টোর চালু করেছি। এই গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আমরা কেবল একটি ইভেন্ট আয়োজন করছি না; বরং ক্রেতাদের সাথে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করছি। এর মধ্য দিয়ে আমরা আমাদের ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের লাক্সারি রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।”
ইল্লিয়ীন কর্তৃপক্ষ জানিয়েছে, বগুড়া ও খুলনায় ব্র্যান্ডটির যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তারা সকল ফ্যাশন অনুরাগী ও দর্শনার্থীদের স্টোর ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর