শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি রাজাবাড়ি বাজারে বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত- ১৫

বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ মোট ১০টি বানান ও তথ্যগত ভুল পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, বিজ্ঞপ্তির মূল অংশেই চারটি স্পষ্ট বানান ভুল ধরা পড়েছে। বিজ্ঞপ্তির দ্বিতীয় ও তৃতীয় লাইনে ‘গুচ্ছভুক্ত’ শব্দের স্থলে ‘গুচ্ছভূক্ত’, ‘শিক্ষাবর্ষের’ স্থলে ‘শিক্ষাবষের্র’, ‘অনুষ্ঠিত’ শব্দের স্থলে ‘অনুষ্টিত’ ও ‘লক্ষ্যে’ শব্দের বদলে ‘লক্ষে’ লেখা হয়েছে। বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুযায়ী এই শব্দগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

ভুলের এই তালিকা থেকে বাদ যাননি খোদ রেজিস্ট্রারও। বিজ্ঞপ্তির নিচে স্বাক্ষরকারী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের পদবিতে ‘ভারপ্রাপ্ত’ শব্দের স্থলে লেখা হয়েছে ‘ভারপাপ্ত’।

বিজ্ঞপ্তির অনুলিপি অংশে ভুলের সংখ্যা আরও বেড়েছে। অনুলিপির ৩ নম্বরে ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা’ ও ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ বিভাগের নাম ভুলভাবে উল্লেখ করা হয়েছে। ৫ নম্বরে ‘শিউলিমালা হল’-এর নাম লেখা হয়েছে ‘শিউলিমালা মুজিব হল’। এছাড়া ১৬ ও ১৭ নম্বরে কর্মকর্তাদের পদবিতে ‘ডেপুটি চিফ’ ও ‘পিএস টু ভিসি’-এর পরিবর্তে যথাক্রমে ‘ডেপুটি চিপ’ ও ‘টিএসটু ভিসি’ লেখা হয়েছে। এমনকি একই লাইনে ‘মেডিকেল’ ও ‘মেডিক্যাল’—উভয় বানান ব্যবহারের অসামঞ্জস্যতাও চোখে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার দপ্তরের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. আমিনুল ইসলাম বলেন, আসন-বিন্যাস কমিটির তাগিদে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে গিয়ে সম্ভবত গত বছরের ফরম্যাট ব্যবহার করা হয়েছে। তাড়াহুড়োর কারণে এসব ভুল নজরে আসেনি। আমরা দ্রুত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করব।


এই বিভাগের আরো খবর