শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বিশ্বে প্রথম মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৫ মে, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : বিশ্বে প্রথমবারের মত সফলভাবে মানবদেহে মূত্রথলি বা ব্লাডার প্রতিস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।

গত ৪ মে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের রোনাল্ড রেগান ইউসিএলএ মেডিকেল সেন্টারে এই জটিল অস্ত্রোপচারটি করা হয়। মঙ্গলবার ওয়াশিংটন থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।

চিকিৎসকরা জানান, এটি গুরুতর মূত্রথলি সমস্যায় আক্রান্ত অনেক রোগীর জন্য আশার দুয়ার খুলে দেবে।

রোববার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চার সন্তানের জনক ৪১ বছর বয়সী অস্কার লারেইনসারের শরীরে এ অস্ত্রোপচার করা হয়। ক্যান্সারের কারণে তার মূত্রথলির একটি বড় অংশ আগেই অপসারণ করতে হয়েছিল।

পরবর্তীতে তার দুটি কিডনিও অপসারণ করতে হয়। সাত বছর টানা ডায়ালাইসিস করাচ্ছেন তিনি।

অস্ত্রোপচারে তিনি এক দাতার কাছ থেকে একটি কিডনি ও একটি মূত্রথলি পেয়েছেন। আট ঘণ্টার দীর্ঘ অপারেশনে সেগুলো লারেইনসারের দেহে সফলভাবে প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।

ইউসিএলএ কর্তৃপক্ষ বিবৃতিতে আরো জানায়, “প্রথমে রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়, তারপর মূত্রথলি। এরপর কিডনিটিকে নতুন মূত্রথলির সঙ্গে সংযুক্ত করা হয়।”

অস্ত্রোপচারে অংশ নেওয়া সার্জন ড. নিমা নাসিরি জানান, “অপারেশনের পরপরই কিডনি প্রচুর পরিমাণে প্রস্রাব তৈরি করতে সক্ষম হয়েছে। তাই রোগীর কোনো ডায়ালাইসিসের প্রয়োজন হয়নি।”

ড. নাসিরি ও সহকারী সার্জন ড. ইন্দরবীর গিল বলেন, এই ধরনের অস্ত্রোপচার এতদিন সম্ভব ছিল না। কারণ, মূত্রথলির চারপাশের রক্তনালীগুলো খুব জটিল এবং প্রযুক্তিগতভাবেও খুব কঠিন।

ড. নাসিরি আরও জানান, “এই প্রথম মূত্রথলি প্রতিস্থাপন সফল করতে আমাদের দীর্ঘ চার বছরের প্রস্তুতি লেগেছে।”

এর আগে যেসব রোগীর মূত্রথলি অপসারণ করতে হত, তাদের জন্য অন্ত্রের একটি অংশ দিয়ে কৃত্রিমভাবে থলি তৈরি করা হত। আবার অনেকের ক্ষেত্রে স্টোমা ব্যাগ ব্যবহার করে প্রস্রাব সংগ্রহ করতে হত। তবে এসব পদ্ধতির স্বল্প ও দীর্ঘমেয়াদি অনেক জটিলতা ও ঝুঁকি ছিল। চিকিৎসকরা আশা করছেন, সম্পূর্ণ মূত্রথলি প্রতিস্থাপন পদ্ধতিতে সেসব ঝুঁকি অনেকখানি এড়ানো সম্ভব হবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর