শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ভোগান্তির আরেক নাম পাইকগাছার সোলাদানা খেয়াঘাটঃ যুগযুগ ধরে অবহেলিত!

মানছুর হাসান জাহিদ,পাইকগাছা
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৭:৪০ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় সোলাদানা খেয়া ও ট্রলার ঘাটের বেহাল অবস্থা! প্রতিবছর সরকার লাখ লাখ টাকা রাজস্ব আদায় করলেও সরকারীভাবে ঘাট তৈরীর কোন ব্যবস্থা নেয়নি। ফলে যুগযুগ ধরে চরম ভোগান্তিতে পারা- পার করছে ৩ ইউনিয়নের বাসিন্দারা। যাকে এককথায় বলা হয় ভোগান্তির অপর নাম সোলাদানা খেয়াঘাট!

উপজেলার সোলাদানা বাজারস্থ শিবসা নদীর কুলে অবস্থিত সোলাদানা খেয়া ও ট্রলার ঘাট। অত্যান্ত ব্যস্ততম এ ঘাট দিয়ে প্রতিদিন অসংখ্য মটর সাইকেলসহ পারাপার করে ৬ থেকে ৭ হাজার লোক। লতা, দেলুটি ও সোলাদানা ইউনিয়নের লোকজন সহ শত শত পথচারীরা পারাপার হয় এই ঘাটটিতে। স্বল্প সময়ে খুলনা শহরে যাতায়ত করতে অনেকেই এ ঘাট পার হয়।

জানা যায়, ৮-৯ যুগ আগে এঘাটটি ট্রলার ঘাট হিসেবে ব্যবহার হতো। পরে খেয়াঘাট যুক্ত হয়। কাঁদা পানি ভেঙ্গে যাত্রী সাধারণদের পারাপার হতে পড়তে হয় চরম ভোগান্তিতে। প্রতিবছর এজারা দিয়ে সরকার লাখ লাখ টাকা রাজস্ব আদায় করছে এই ঘাটটি থেকে।

এজারাদার শহিদুল গাজী জানান ২০২৪ সালে ১বছরের জন্য সরকারকে ৯ লাখ টাকা রাজস্ব দিয়ে এজারা পেয়েছে তিনি। তবে ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে ঘাঁটি সহ ঘাট থেকে সোলাদানা বাজার পর্যন্ত ঘাটের রাস্তাটির বেহাল দশা হয়ে গেছে। যা চলাচলের জন্য একদম অযোগ্য হয়ে পড়েছে বর্তমানে। তিনি বলেন এবার আমার এজারার অর্ধেক টাকা উঠবে কিনা সন্দেহ আছে।

দেলুটি ইউনিয়নের সফিকুল ইসলাম ও লতা ইউনিয়নের মোঃ হানিফ বলেন, দেলুটি ও লতা পারাপারের ঘাট দুটি পাকা। কিন্ত সোলাদানা ঘাট যুগযুগ ধরে অবহেলিত। এ ঘাটটি পাকা করার উদ্যোগ নেয়নি কোন সরকার।

সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, ২০১২ সালে তিনি ব্যক্তিগত অর্থে নোকায় উঠা-নামার জন্য বাঁশের চরাটের সাকো বানিয়ে দেন। পরবর্তীতে মাটি দিয়ে রাস্তা তৈরী করে কিছু রাস্তা ইট বসিয়ে দেন। কিন্তু রেমালের আঘাতে তা লন্ডভন্ড হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, নিঃসন্দেহে খেয়াঘাটটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে যোগদান করেই সেটা উপলব্ধি করেছি।ইউনিয়ন পরিষদকে প্রকল্প দিতে বলেছি। সেটা পেলেই রাস্তাসহ ঘাটের কাজ শুরু করা হবে।


এই বিভাগের আরো খবর