সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড

মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন

রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন কলেজের ২০২৪-২৫ সেশনের এইচএসসি পরীক্ষার্থীদের এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২২ জুন,২৬) কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে নিজস্ব জায়গায় স্থাপিত কলেজ ক্যাম্পাসে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর জাহান মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ইন্টারনশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপ-পরিচালক দিদারুল আলম, ন্যাশনাল পাবলিক কলেজের (উত্তরা) অধ্যক্ষ আব্দুল মতিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর জাহান মিলনশিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে অধিক মনোযোগী হওয়া প্রসঙ্গে বলেন, এইচএসসি লেভেল জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকেই মানুষের ভবিষ্যৎ জীবনে কে কী হবেন তা চূড়ান্ত হয়ে যায়। তাই খুব ভালোভাবে প্রতিটি পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। বিদায়ী শিক্ষার্থীদের জন্য অগ্রীম শুভ কামনাও জানান তিনি।

সভাপতির বক্তব্যে মিরপুর ইংলিশ ভার্সন কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন বলেন, পরীক্ষার বাকী আর মাত্র কয়েকদিন। এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। তাই এই সংক্ষিপ্ত সময়কে কাজে লাগিয়ে অবশ্যই যেন প্রতিটি শিক্ষার্থী একটি ভালো ফলাফল অর্জন করতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় তাগাদা দেন তিনি।
পরে কলেজের বিদায়ী শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর