শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার এবং দোয়েল টিভি ও কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় সৌদি আরবের খেজুর বিতরণ করলেন ইউএনও মিথ্যা ঘোষণায় আমদানী ৬ কোটি টাকার শাড়ি-কসমেটিকস জব্দ বেনাপোলে সালথায় গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত নির্মাণের আগে নয়, নির্মাণ করে পৌরবাসির মতামত জানতে পৌরকর্তৃপক্ষের স্টাটাস বগুড়ায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস তথ্যমন্ত্রীর র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুইজন আটক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল: ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ গ্রামবাসীর সঙ্গে ইফতার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহমেদ ​গাজীপুরে সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত অবহেলিত সড়ক সংস্কারে উদ্যোগ নিলেন রাসেল আহমেদ আনোয়ারায় এতিম কোরআন শিক্ষার্থীদের নিয়ে কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নার্সের মাধ্যমে ডেলিভারি: নবজাতকের মৃত্যুর অভিযোগ মশিউর রহমান যাদু মিয়া রাজনীতির ‘ধ্রুব মশাল’ প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দিয়েছিলেন: দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে যুবদল নেতার ইফতার মাহফিল কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত ঈদ উপলক্ষে তুরাগবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হারুন অর রশিদ খোকা রাজারহাটে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় দেশের প্রকৌশল খাতের অভিভাবক প্রতিষ্ঠান আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল আগামীকাল শনিবার শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে এতিম শিশুদের জন্য ঈদ উপহার ও ইফতার আয়োজন বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

যুদ্ধের ফাঁদে অর্থনীতি

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার দুই বড় শক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তা বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে যুদ্ধরত দেশ দুটি বাংলাদেশের সঙ্গে বিভিন্নভাবে এত বেশি সংশ্লিষ্ট যে বাংলাদেশেও নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে। এর ফলে দেশের অর্থনীতিতে নানামাত্রিক প্রভাব পড়তে পারে।

আমদানি-রপ্তানি খাত ছাড়াও বিনিয়োগ, কর্মসংস্থান ও শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি, খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাক-ভারত যুদ্ধের প্রভাব নিয়ে সংশ্লিষ্টরা যে পর্যবেক্ষণ দিয়েছেন, সেগুলো হচ্ছে-১. যুদ্ধরত দুই দেশ থেকে খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ কমে যেতে পারে। ২. বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি। ৩. শিল্পের কাঁচামাল আমদানিতে বিঘ্ন ঘটতে পারে। ৪. জ্বালানি ও কাঁচামালের দাম বেড়ে উৎপাদন ব্যয় বাড়বে। ৪. আমদানি ও রপ্তানি উভয় খাতেই তৈরি হবে শঙ্কা। ৫. নেতিবাচক প্রভাব পড়বে শেয়ারবাজার, বিনিয়োগ ও কর্মসংস্থানে।

সংশ্লিষ্টরা জানান, বেসরকারি খাত ছাড়াও সরকারিভাবে ভারত ও পাকিস্তান থেকে চাল আমদানি করা হচ্ছে, যা খাদ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। উৎপাদন মৌসুমেও বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। যুদ্ধের কারণে দেশ দুটি থেকে খাদ্য আমদানিতে বিঘ্ন ঘটলে আরেক দফা বাড়তে পারে চালের দাম। ভারত ও পাকিস্তান থেকে প্রচুর গমও আমদানি হয়। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে প্রায় ১০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য (চাল ও গম) আমদানির পরিকল্পনা গ্রহণ করে সরকার; যার একটি বড় অংশ ভারত ও পাকিস্তান থেকে কেনার কথা রয়েছে। এরই মধ্যে দেশ দুটি থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ চাল এসে পৌঁছেছে। যুদ্ধের কারণে এ বড় দুটি গন্তব্য থেকে খাদ্য আমদানি বিঘ্নিত হলে তা বাজারে অস্থিরতা বাড়িয়ে দিতে পারে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের সাবেক মহাপরিচালক এম কে মুজেরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দক্ষিণ এশিয়ার নিকট প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ যদি সর্বাত্মক যুদ্ধে রূপ নেয়, তবে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের মানুষের জন্য নানা ধরনের সংকট তৈরি করবে।’ বাংলাদেশ ব্যাংকের সাবেক এই চিফ ইকোনমিস্ট বলেন, ‘ভারত ও পাকিস্তান উভয় দেশ থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে চাল ও গম আমদানি হচ্ছে। যুদ্ধের কারণে খাদ্য আমদানিতে বিঘ্ন ঘটলে চাল ও গমের দাম বেড়ে যাবে। এর ফলে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়বে। শুধু তাই নয়, অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও দেশের উৎপাদনমুখী শিল্পের কাঁচামাল আমদানি হয় এ দুটি দেশ থেকে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নিত্যপণ্য সরবরাহে সংকট সৃষ্টি হবে। শিল্পের কাঁচামাল আমদানিতে বিঘ্ন ঘটলে উৎপাদন ব্যয় বাড়বে। আমদানি খাত ছাড়াও নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি খাতে।’

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাব্য অভিঘাত বাংলাদেশের অর্থনীতির ওপর বহুমাত্রিক হতে পারে। যুদ্ধ সংঘটিত হলে এ অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত ঝুঁকি বৃদ্ধি পাবে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে ব্যবসাবাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সরবরাহে। ভারত এবং পাকিস্তান উভয় দেশই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগের অংশীদার। যুদ্ধকালীন স্থল, নৌ ও আকাশপথে চলাচল সীমিত বা বন্ধ হয়ে যেতে পারে, যা আমদানি-রপ্তানি বাণিজ্যে বিঘ্ন ঘটাবে। বিশেষ করে ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য ব্যবস্থার ওপর নির্ভরশীলতা বিবেচনায় বাংলাদেশ তাৎক্ষণিক সরবরাহ শৃঙ্খল সংকটের মুখে পড়তে পারে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই অধ্যাপক বলেন, ‘প্রতিবেশী দেশ দুটিতে যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও পুঁজিবাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পেয়ে পুঁজি প্রত্যাহার ও বিনিয়োগ স্থগিত হতে পারে, যা কর্মসংস্থান ও প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। দক্ষিণ এশিয়ায় সংঘাতের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিতে পারে, যা বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়িয়ে তুলবে। তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প উৎপাদন ও পরিবহন খরচ বাড়াবে, ফলে সামগ্রিকভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার ব্যয়ও বাড়বে। সেই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা ও উন্নয়ন সহযোগীদের মনোযোগ এ অঞ্চলের নিরাপত্তা ইস্যুর দিকে চলে যেতে পারে। ফলে উন্নয়ন প্রকল্পে অর্থায়নের গতি কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। সব মিলিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের অর্থনীতি মধ্য ও দীর্ঘমেয়াদে একাধিক দিক থেকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর