শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার ডিইএব জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ শাখার ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সেক্টর কমান্ডার মেজর জলিল শেরপুর – ৩ আসনে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাইকগাছায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মুল্যে নিত্য পণ্যের বাজার উদ্বোধন : চলবে মাস ব্যাপী ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহাদাত সভাপতি, সোহেল সম্পাদক ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শাল্লায় জেলা প্রশাসক ময়মনসিংহ সওজ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন সরিষাবাড়ীতে “শান্তি- শৃঙ্খলা-উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা জরিমানা নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহককে অনুসরণের সময় নারী চোর আটক,পুলিশে সোপর্দ কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডে শিশু ইরা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তির তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সেচ-চ্যালেঞ্জ জয় করে নবীনগরে গম চাষে উজ্জ্বল ফলন প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন গ্যাস সংকটে বন্ধ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার ভৈরবে ৩ বছর ধরে বিনামূল্যে সেহরি করাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা’র কন্যা জোনাকি মিরপুরে এমপি আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা

যেভাবে বানাবেন চট্টগ্রামের মুখরোচক ‘লেবুর কাজি’

অনলাইন ডেস্ক :
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : রোজ এক ধরনের খাবার খেতে কারই বা ভালো লাগে। বাড়িতে হোক বা বাইরে, একঘেয়ে খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যান অনেকে। শীতকাল জুড়ে বিভিন্ন উৎসব আর একের পর এক বিয়ের দাওয়াতে পেটের অবস্থাও বেশ খারাপ। ফলে ভর্তা-ভাতই ভরসা। তবে সাধারণ খাবারকেও সুস্বাদু করে তুলতে পারে চট্টগ্রামের এক বিশেষ পদ—লেবুর কাজি। ডাল বা ঝোল ছাড়াই গরম ভাতের সঙ্গে জমে যাবে এই মজাদার রেসিপি। চলুন, জেনে নেওয়া যাক রেসিপি—

উপকরণ:

৩টি কাগজি লেবু
৪–৫ কোয়া রসুন
২টি শুকনা মরিচ
১টি কাঁচা মরিচ
স্বাদ অনুযায়ী লবণ
৪ কাপ পানি
২ টেবিল চামচ সরিষার তেল
১ টেবিল চামচ ধনেপাতা কুচি

প্রস্তুত প্রণালি:

প্রথমে দুইটি লেবু কেটে রস বের করে নিন এবং বাকি একটি লেবু গোল গোল টুকরা করে কাটুন।
একটি পাত্রে সরিষার তেল গরম করে শুকনা মরিচ ফোড়ন দিন।
মরিচ ভাজা হলে থেঁতো করা রসুন দিন এবং হালকা বাদামি করে ভেজে নিন। গ্যাস বন্ধ করে রাখুন।
অন্য একটি পাত্রে লবণ, তেল, ভাজা শুকনা মরিচ, কাঁচা মরিচ এবং ভাজা রসুন একসাথে চটকে নিন।
এবার লেবুর রস এবং ৪ কাপ পানি মিশিয়ে নিন।
গোল করে কাটা লেবুর টুকরাগুলো পানির মধ্যে দিয়ে দিন।
সামান্য ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
এই সহজ ও মুখরোচক লেবুর কাজি আলুসেদ্ধ বা আলু চোখার সাথে মিশিয়ে খেলে স্বাদ হবে অনন্য।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর