সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

রানের পাহাড় করেও অস্ট্রেলিয়ার কাছে হারলো ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের সামনে রানের পাহাড় গড়েও স্বস্তিতে থাকার উপায় নেই, সেটাই প্রমাণ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের ৩৫১ রানের বিশাল সংগ্রহ ১৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই অনায়াসে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। ২৭ রানের মধ্যেই দুই ওপেনার ট্রাভিস হেড (৬) ও স্টিভেন স্মিথ (৫) সাজঘরে ফেরেন। সেখান থেকে মার্নাস লাবুশেন ও ম্যাথিউ শর্টের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় অসিরা। ৯১ বলে ৯৫ রান যোগ করেন তারা।

হাফসেঞ্চুরির কাছে গিয়েও (৪৭) আউট হন লাবুশেন। এর কিছুক্ষণের মধ্যেই ৬৩ রান করে ফেরেন ম্যাথিউ শর্টও। ১৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

এরপর ইনিংসের হাল ধরেন জস ইংলিশ ও অ্যালেক্স ক্যারে। পঞ্চম উইকেটে শতরানের জুটিতে ম্যাচের ভিত গড়ে দেন তারা। ১১৬ বলে ১৪৬ রানের এই জুটি ভাঙে ক্যারে ৬৯ রানে আউট হলে।

এরপর বাকি কাজ সারেন সেঞ্চুরিয়ান জস ইংলিশ ও গ্লেন ম্যাক্সওয়েল। ৮৬ বলে ১২০ রানে অপরাজিত থাকেন ইংলিশ। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি। ৩২ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।

এর আগে বেন ডাকেটের ১৬৫ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ৮ উইকেটে ৩৫১ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭ রান ছিল সর্বোচ্চ।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। শুরুটা ভালোই হয়েছিল তাদের। ১৩ রানে ওপেনার ফিল সল্টকে (১০) ফেরান বেন ডোয়ারসুইস। এরপর জেমি স্মিথকেও (১৫) আউট করেন তিনি।

৪৩ রানে ২ উইকেট হারানোর পর জো রুট ও বেন ডাকেট মিলে ১৫৫ বলে ১৫৮ রানের বিশাল জুটি গড়েন। ডাকেট ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

রুট ৬৮ রানে আউট হলে জুটি ভাঙে। এরপর হ্যারি ব্রুককে (৩) আউট করেন অ্যাডাম জাম্পা। জস বাটলার ২৩ ও লিয়াম লিভিংস্টোন ১৪ রান করে আউট হন।

ডাকেট ১৩৪ বলে ১৬৫ রানের ইনিংস খেলে আউট হন। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৩টি ছক্কা। শেষদিকে জোফরা আর্চার ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার বেন ডোয়ারসুইস ৩টি এবং অ্যাডাম জাম্পা ও মার্নাস লাবুশেন ২টি করে উইকেট নেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর