শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

রোনালদোর জোড়া গোলে আল-হিলালকে হারাল আল-নাসর

অনলাইন ডেস্ক :
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : সৌদি প্রো লিগে গুরুত্বপূর্ণ এক ম্যাচে আল-হিলালকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসর। দ্বিতীয়ার্ধে দুইটি গোল করে দলকে জয় এনে দেন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচের প্রথমার্ধেই গোলের সূচনা করে আল-নাসর। আলি আল হাসান আল-হিলালের গোলরক্ষক ইয়াসিন বোনোর বিপক্ষে দারুণ এক বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর মাত্র দুই মিনিটের মাথায় সাদিও মানের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

আল-হিলাল হাল না ছেড়ে পাল্টা আক্রমণ চালায় এবং ৬২তম মিনিটে কর্নার থেকে আলি আল বুলাইহি হেড করে একটি গোল শোধ দেন।

তবে ম্যাচের ৮৮তম মিনিটে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় আল-নাসর। বদলি খেলোয়াড় মুয়াতেব আল হারবির হ্যান্ডবলের কারণে এই সিদ্ধান্ত আসে। স্পট কিক থেকে গোল করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রোনালদো।

ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘এই জয়ে দলের সম্মিলিত প্রচেষ্টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি গোল করেছি, এটা ভালো লাগার, তবে তার চেয়েও বড় বিষয় হলো জয়। আমি কেবল রেকর্ড নিয়ে ভাবি না। সৌদি লিগ এবং চ্যাম্পিয়নস লিগে দলকে সাহায্য করতে কাজ করি আমি।’

এই জয়ের ফলে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে আল-নাসর। তারা এখন দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে ৩ পয়েন্ট ও শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে। শনিবার আল-ইত্তিহাদ খেলবে আল-আহলির বিপক্ষে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর