শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

লঙ্কানদের হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

স্পোর্টস ডেস্ক
শনিবার, ৮ জুন, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে মাত্র ১২৪ রানে আটকে রাখলেন বোলাররা। ইনিংস বিরতিতে প্রতিক্রিয়া জানানোর সময় তাসকিন আহমেদের চোখে-মুখে উচ্ছ্বাস। ম্যাচ জেতার পর উদযাপন করার কথাও বললেন তিনি। কিন্তু তাওহিদ হৃদয়ের ঝড়ো ইনিংসের পরও বাকিদের ব্যর্থতায় জেগে উঠল শঙ্কা। শেষ পর্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়ে বাংলাদেশকে জেতালেন মাহমুদউল্লাহ।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারাল বাংলাদেশ। ১২৫ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলল তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। টানা দুই ম্যাচ হেরে সুপার এইট খেলার সম্ভাবনা অনেকটাই ম্রিয়মাণ হয়ে গেল লঙ্কানদের জন্য। সামনের ম্যাচগুলোর জন্য বড় প্রেরণা পেল বাংলাদেশ।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২২ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। তার পরপর দুই বলে দুই উইকেটেই বোলিংয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু। পরে শঙ্কা ছাপিয়ে জয় পাওয়ার পর ম্যাচ সেরার পুরস্কার জেতেন তরুণ লেগ স্পিনারই।

বোলাররা নিজেদের কাজ করে দিয়েছেন। ৯ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ১২৪ রানের মধ্যেই আটকে দিয়েছেন রিশাদ-মোস্তাফিজ-তাসকিনরা।

আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নাম লঙ্কানরদের শিবিরে প্রথম আঘাত করেন তাসকিন আহমেদ। দলীয় ২১ রানের মাথায় ওপেনার কুশল মেন্ডিসকে (৮ বলে ১০) বোল্ড করেন টাইগার পেসার।

লঙ্কানদের ডেরায় দ্বিতীয় আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। দলীয় ৪৮ রানের মাথায় তিনে নামা কামিন্দু মেন্ডিসকে (৫ বলে ৪) তানজিম সাকিবের ক্যাচ বানান তিনি। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে নিজের দ্বিতীয় শিকার বানান মোস্তাফিজ। ঝোড়ো ব্যাটিং করা এই ব্যাটার ফিফটিবঞ্চিত করেন টাইগার পেসার। ২৮ বলে ৪৭ রান করে ফেরত যান নিশাঙ্কা।

চারিথ আশালঙ্কার উইকেট তুলে নেন রিশাদ হোসেন। সাকিব আল হাসানের হাতে তালুবন্দি হওয়ার আগে এই লঙ্কান ব্যাটার করেন ২১ বলে ১৯ রান। পরের বলেই লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (১ বলে ০) নিজের দ্বিতীয় শিকার বানান লেগস্পিনার রিশাদ। তবে হ্যাটট্রিক পূর্ণ করতে পারেননি তিনি।

ধনাঞ্জয়া ডি সিলভা টিকে থাকার চেষ্টায় থাকলে বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। ২৬ বলে ২১ রান করা এই ব্যাটার রিশাদের তৃতীয় শিকার হন। তাসকিনের বলে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন দাসুন শানাকা (৭ বলে ৩)।

মাহিশ থিকসানাকে রানের খাতাই খুলতে দেননি মোস্তাফিজ। ৩ বল খেললেও এই লঙ্কান ফেরত যান খালি হাতে। তানজিম হাসান সাকিবের শিকার হওয়ার আগে অ্যাঞ্জেলো ম্যাথিউজ করেন ১৯ বলে ১৬ রান। এতে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১২৪ রান

৩টি করে উইকেট নেন রিশাদ ও মোস্তাফিজ। ২ উইকেট শিকার করেন তাসকিন। ১টি উইকেট নেন তানজিম হাসান সাকিব।

 সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৪/৯ (নিসাঙ্কা ৪৭, কুসাল ১০, কামিন্দু ৪, ধানাঞ্জয়া ২১, আসালাঙ্কা ১৯, হাসারাঙ্গা ০, ম্যাথিউস ১৬, শানাকা ৩, থিকশানা ০, পাথিরানা ০*, থুশারা ০*; তানজিম ৪-০-২৪-১, সাকিব ৩-০-৩০-০, তাসকিন ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-১৭-৩, রিশাদ ৪-০-২২-৩, মাহমুদউল্লাহ ১-০-৪-০)

বাংলাদেশ: ১৯ ওভারে ১২৫/৮ (তানজিদ ৩, সৌম্য ০, লিটন ৩৬, শান্ত ৭, হৃদয় ৪০, সাকিব ৮, মাহমুদউল্লাহ ১৬*, রিশাদ ১, তাসকিন ০, তানজিম ১*; ধানাঞ্জয়া *, থুশারা ৪-০-১৮-৪, থিকশানা ৪-০-২৫-০ হাসারাঙ্গা ৪-০-৩২-২, পাথিরানা ৪-০-২৭-১, শানাকা ১-০-১১-০)

ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী


এই বিভাগের আরো খবর