সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে

লালমনিরহাট-৩ (সদর) আসনে ভোট দিয়ে জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ আসাদুল হাবিব দুলু

একরামুল হক একরাম,লালমনিরহাট
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট–৩ (সদর) আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি নির্বাচনকে প্রাণবন্ত করে তোলে।

এদিন সকাল ১১টায় ঐতিহ্যবাহী বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আসাদুল হাবিব দুলু। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব এবং বড় ছেলে আহনাফ হাবিব ইনতিসার।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুলু বলেন, তিনি নিজের জয়ের ব্যাপারে “শতভাগ নিশ্চিত”। নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি দাবি করেন, “এবার যে শান্ত ও স্বতঃস্ফূর্ত পরিবেশ দেখছি, অতীতে এমন পরিবেশ ছিল না।” সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন হলে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্র দখল, জালভোট বা ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

কেন্দ্রগুলোতে ভোটারদের মধ্যে স্বস্তির আবহ লক্ষ্য করা গেছে। শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষক বিপ্লব চন্দ্র রায় বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যে দলই নির্বাচিত হোক, দেশের উন্নয়ন হোক—এটাই প্রত্যাশা।” গার্মেন্টসকর্মী মৌসুমী আক্তার বলেন, “শুধু ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে এসেছি। এবার নিজের ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।”

বড়বাড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ দীর্ঘদিন পর ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

লালমনিরহাট–৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির আসাদুল হাবিব দুলু, জামায়াতে ইসলামী প্রার্থী মো. আবু তাহের, গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধুসূদন রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম এবং জাতীয় পার্টির মো. জাহিদ হাসান। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।

লালমনিরহাট–৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৪ হাজার ১৬৩ জন, নারী ১ লাখ ৫৩ হাজার ৮০৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। মোট ভোটকেন্দ্র ৯৪টি এবং ভোটকক্ষ ৫৯৫টি। উন্নয়ন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও কর্মসংস্থান—এই তিন ইস্যুকে সামনে রেখে জমজমাট প্রচারণার পর আজ ভোটের মাধ্যমে নির্ধারিত হবে লালমনিরহাট–৩ আসনের নেতৃত্ব কার হাতে যাচ্ছে।

 


এই বিভাগের আরো খবর