ভোলার লালমোহন পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া ১৩টি গরু উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (১২ মে )দিনে ও রাতে উপজেলার লালমোহন সদর ইউনিয়ন, দেওয়ান কান্দি এলাকা থেকে ৪টি এবং লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকা থেকে ৯ টি সহ মোট ১৩ টি চুরি হওয়া গরু উদ্ধার করে থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ড এবং লালমোহন ইউনিয়ন দেওয়ান কান্দি এলাকা দিয়ে চোরাই গরু পাচার হচ্ছে।
এ-সময় লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এর নির্দশে এসআই আবু ইউছুব, এসআই মাহমুদ ও এ এসআই কিবরিয়া এর নেতৃত্ব, গত দুই দিনে অভিযান চালিয়ে ছোট-বড় ১৩টি গরু উদ্ধার করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ও পৌরসভা বিভিন্ন এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে ১৩ টি গুর উদ্ধার করা হয়েছে, বর্তমানে গরুগুলো থানা হেফাজতে আছে, প্রকৃত মালিকের কাছে এই গরুগুলো হস্তান্তর করা হবে।