বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেকে নিখোঁজের ২৬ ঘন্টা পর ডুবে যাওয়া স্বপ্নীলের লাশ উদ্ধার!

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্ৰামে পানিতে ডুবে নিখোঁজ আরিয়ান স্বপ্নীলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলের দিকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার দুপুর ১টায় সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যায় স্বপ্নীল।

নিহত আরিয়ান স্বপ্নীল (১৪) গাজীপুর সদর উপজেলার হারিনাল গ্ৰামের মো. রাসেলের ছেলে। সে তার বাড়ির পাশের একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিল। শ্রীপুরের প্রহলাদপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল সে। পাশের ফ্যামিলি মার্ট রিসোর্টের লেকে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন তিনি।

আরিয়ান স্বপ্নীলের বাবা মো. রাসেল বলেন, তিনি দুই সন্তানকে নিয়ে প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্ৰামে ফ্যামিলি মার্টের মালিকানাধীন লেকের পানিতে সাঁতার কাটতে নেমেছিলেন। ছোট ছেলেকে নিয়ে সাঁতার কাটার সময় বড় ছেলে আরিয়ান স্বপ্নীল ফুটবল নিয়ে লেকে নেমে পড়ে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

নিখোঁজ আরিয়ান স্বপ্নীলের কাকি ফারজানা আক্তার অভিযোগ করে বলেন, রিসোর্ট কর্তৃপক্ষ এখানে অবহেলা করেছেন। তাদের উচিত ছিল তদারকি করা। এর দায় তারা এড়াতে পারেন না।

অবহেলার অভিযোগ অস্বীকার করে ফ্যামিলি মার্টের প্রতিষ্ঠাতা মো. খোকন বলেন,’পার্কটি এখনও নির্মাণাধীন থাকায় সেখানে কোনো তদারকির ব্যবস্থা করা হয়নি। আমাদের কোনো অবহেলা ছিল না। লোকজন ইচ্ছেমতো নেমে সাঁতার কাটে।’

গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে অনুসন্ধান চালিয়ে বিকেল ৪ টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। লেকের গভীরতা মোটামুটি ছিল।’


এই বিভাগের আরো খবর