শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

শরণখোলায় অগ্নিকাণ্ড ২০ দোকান পুড়ে ক্ষতি ১০ কোটি, আহত ১৬

মাসুদ মীর, শরণখোলা (বাগেরহাট)
শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি দোকান। এনিয়ে মোট ২০ টি দোকানের মালামাল ও অবকাঠামো মিলিয়ে কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এমনটাই দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসয়ী ও বাজার ব্যবস্থপনা কমিটি নেতারা।

গতকাল বৃহস্পতিবার (২৭জুন) রাত আনুমানিক ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট শত শত মানুষ আগুন নেভাতে ছুটে আসেন। তাদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ১১টার দিকে বৃষ্টি শুর“ হলে আগুন সম্পূর্ণ নিভে যায়। পোড়া এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুদি, মিষ্টি, ওষুধের ফার্মেসী, ইলেট্্রনিক্সসহ বিভিন্ন পণ্যের দোকান ছিল। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৬জন। এদের মধ্যে গুরুতর আহত চার জন শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে উপজেলা প্রশাসন থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। মেসার্স রহমান স্টোরের মালিক আব্দুর রহমান জানান, তার মুদি দোকানসহ দুটি গুদাম সম্পূর্ণ পুড়ে প্রায় ৮০লাখ টাকার ক্ষতি হয়েছে। মেসার্স ইব্রাহিম স্টোরের মালিক মো. ইব্রাহিম ফকির জানান, তার মুদি দোকানের ৮৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকরা জানান, লাখ লাখ টাকা ব্যাংক ও বিভন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আনছিলেন। আগুনে তাদের সবকিছু শেষ হয়ে গেছে। তারা নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন কিনা সে নিশ্চয়তাও নেই। তারা এই ঋণ কিভাবে শোধ করবেন তাও জানা নেই তাদের। তারা যাতে আবার ঘুরে দাড়াতে পারেন সেজন্য সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছন।

রায়েন্দা বাজার ব্যবস্থপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার জানান, আগুনে ১১টি দোকান ও মালামাল সম্পূর্ণ ছাই হয়ে গেছে। ৯টি দোকান আংশিক আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের তালিকা তৈরীর কাজ চলছে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের বারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানান, কাছাকাছি পানির উৎস না থাকায় তাদের মারাত্মক সংকটে পড়তে হয়। যে কারণে আগুন নেভাতে সময় লেগেছে। ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট তেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে যে বরাদ্দ আসবে তা ক্ষতিগ্রস্তরে বিতরণ করা হবে।
ই্এনও সুদীপ্ত কুমার সিংহ বলেন, আগুন সঠিক কারন ও ক্ষয়ক্ষতি নিরূপণ করেত উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, আগুনে একেকজন ব্যবসায়ীর যে পরিমাণ ক্ষতি হয়েছে তা অপুরণীয়। বিপদে সবাইকে ধৈর্ষধারণ করতে হবে। ক্ষতিগ্রস্তদের উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বো”চ সহযোগীতার চেষ্টা করা হবে।


এই বিভাগের আরো খবর