শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবিতে মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে গতকাল শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নের শতাধিক মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

জুম্মার নামাজ পর বিভিন্ন মসজিদের মুসল্লিা ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের বাটারমোড় এলাকায় সমবেত হয়।

এরপর এখানে মদের দোকান বন্ধের দাবীতে মানববন্ধন করে। আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে তারা মদের দোকান অবিলম্বে বন্ধের দাবীতে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর একই দাবীতে ওই স্থানে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,নুকালি ক্যাডেট মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মওলানা রাশেদুল হাসান, বাড়াবিল মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা ফুয়াদ হাসান, দ্বারিয়াপুর বায়তুল মকাদ্দেস জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা নুর আলম, দ্বারিয়াপুর আওমিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা আবুল হাসান, শাহজাদপুর সরকারি কলেজের ইমাম হাফেজ মওলানা মোস্তফা সরকার, মওলানা মাসুদ রানা ও শাহজাদপুর পল্লিবিদ্যুতের পরিচালক ফারুক সরকার। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শাহজাদপুর পৌর মার্কেটের একটি দোকানে প্রকাশ্যে মদ বিক্রি করে আসছে। ফলে শাহজাদপুরের অলিতে গলিতে মদের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে।

স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র সহ সর্ব স্তরের তরুণ ও যুবক এই মদের নেশায় আশক্ত হয়ে অকালে জীবন ধংস করছে। অনেকের মেধাবী সন্তান এই নেশায় আশক্ত হয়ে পড়ায় ওই পরিবার ধংস হয়ে গেছে। এ থেকে শাহজাদপুরবাসিকে পরিত্রাণ দিতে সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে সবার আগে তিনি শাহজাদপুরে মদের দোকান বন্ধের ব্যবস্থা করবেন।

তিনি তার কথা অনুযায়ী নির্বাচিত হওয়ার পর শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবী জানিয়ে যথাযথ কতৃপক্ষোর কাছে ডিও লেটার প্রেরণ করার পরেও সংশ্লিষ্ট কতৃপক্ষ অজ্ঞাত কারণে অদ্যাবধী তা বন্ধ করেননি। ফলে শাহজাদপুরের যুব সমাজ ধংসের দ্বারপ্রান্তে পৌছেছে। এ থেকে শাহজাদপুরের তরুণ সমাজকে রক্ষায় জরুরী ভিত্তিতে শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবী জানিয়ে তারা বক্তব্য দেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া আমাদেও পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিচ্ছি।


এই বিভাগের আরো খবর